News Flash

  • Home
  • দেশ
  • বঙ্গে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
Image

বঙ্গে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

কলকাতা, ১৬ ডিসেম্বর (হি. স.) : বঙ্গে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । শুক্রবার রাতে কলকাতা বিমানবন্দরে অবতরণ করবে অমিত শাহের বিশেষ বিমান। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাবেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ অন্যান্য নেতৃত্ব।

এখানে মুরলীধর সেন লেনে দলের রাজ্য সদর দফতরে দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করবেন তিনি। রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী, জাতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ-সহ পাঁচজন সাধারণ সম্পাদক পদাধিকারীর সঙ্গে বৈঠক করবেন তিনি। বিজেপির এক নেতা জানিয়েছেন, সকাল ১১টার দিকে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে ফোন করে অমিত শাহের সফরের কথা জানানো হয়। পাশাপাশি আজ রাতেই বৈঠকের কথাও তাকে জানানো হয়েছে।

এরপর আগামীকাল অর্থাৎ শনিবার সকাল ১১টা নাগাদ নবান্ন সভাঘরে ইস্টার্ন জোনাল কাউন্সিলের বৈঠকে যোগ দেবেন তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অমিত শাহের আলাদা বৈঠকের সম্ভাবনা রয়েছে বলে খবর। এই বৈঠকের পর আরও একটি সরকারি অনুষ্ঠানে অংশ নেওয়ার পর শনিবার দ্বিতীয়ার্ধে তিনি দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন। যদিও এই সফর একান্তই সরকারি বলে দাবি বিজেপির রাজ্য সভাপতির।

Releated Posts

‘মহিলাদের হেনস্থা করলে কাউকে রেয়াত করা হবে না’: জামুই কাণ্ডে বললেন বিহারের মন্ত্রী

পাটনা, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের মন্ত্রী রাম কৃপাল যাদব বুধবার বলেছেন, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে এমন কোনও কার্যকলাপ…

ByByNews Desk Sep 23, 2026

স্ত্রী ও দুই পুরোহিতকে গুলি, তিন সন্তানকে পণবন্দি; আজমগড়ে পুলিশের গুলিতে অভিযুক্তের

মৃত্যুআজমগড়, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরপ্রদেশের আজমগড়ে স্ত্রী ও দুই পুরোহিতকে গুলি করে তিন সন্তানকে একটি ঘরে পণবন্দি করে…

ByByNews Desk Sep 23, 2026

‘বিজেপি কর্মীরা পার্ট-টাইম রাজনীতিবিদ নন’: রাহুল গান্ধীকে নিশানা নীতিন নবীনের

সহারানপুর, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে নাম না করে নিশানা করে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন…

ByByNews Desk Sep 22, 2026

ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তির আলোচনা দ্রুত এগোচ্ছে, সঠিক দিকেই: পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা দ্রুত গতিতে এবং সঠিক দিকেই…

ByByNews Desk Sep 22, 2026
Scroll to Top