News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • উমরাংসোতে উদ্বোধন ত্রিদিবসীয় ফ্যালকন মহোৎসব, পর্যটকদের ভিড়ে তিল ধারনের জায়গা নেই পাহাড়ি জেলায়
Image

উমরাংসোতে উদ্বোধন ত্রিদিবসীয় ফ্যালকন মহোৎসব, পর্যটকদের ভিড়ে তিল ধারনের জায়গা নেই পাহাড়ি জেলায়

হাফলং (অসম), ১৫ ডিসেম্বর (হি.স.) : অসমের অন্যতম পাহাড়ি জেলা ডিমা হাসাওয়ে শীত ধীরে ধীরে জাঁকিয়ে বসতে শুরু করেছে। তারই মধ্যে ডিমা হাসাও জেলার শিল্পনগরী হিসেবে পরিচিত উমরাংসোতে আজ বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে তিন দিবসীয় ফ্যালকন মহোৎসব।

বৃহস্পতিবার উমরাংসোর তিংবুং গ্রামের গলফ কোর্স ও কপিলি হ্রদের পাশে প্রদীপ প্রজ্বলন করে ফ্যালকন মহোৎসবের উদ্বোধন করেন উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের মুখ্য কার্যনির্বাহী সদস্য দেবোলাল গারলোসা। তার পর ডিমা হাসাও জেলার বনবিভাগের দ্বারা তৈরি আমুর ফ্যালকনের উপর এক তথ্যচিত্রের উদ্বোধন করেন মুখ্য কার্যনির্বাহী সদস্য দেবোলাল।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের অধ্যক্ষ রাণু লাংথাসা, ডিমা হাসাওয়ের জেলাশাসক নাজরিন আহমেদ, পুলিশ সুপার ময়ঙ্ক কুমার, পরিষদের প্রধানসচিব টিটি দাওলাগাপু, পার্বত্য পরিষদের কার্যনির্বাহী সদস্য ও পারিষদবর্গ সহ উমরাংসো অঞ্চলের বিভিন্ন গ্রামের গ্রামপ্রধানরা।

উদ্বোধনী অনুষ্ঠানের পর ডিমাসা লোকনৃত্য বাইডিমা পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা। তাছাড়া বিভিন্ন জাতি জনগোষ্ঠীর পরম্পরাগত লোকনৃত্য পরিবেশন করেন শিল্পীরা। এদিকে তিংবুং গ্রামের পাশে পর্যটকদের জন্য ক্যাম্প সাইট গড়ে তোলা হয়েছে। এ সব ক্যাম্প সাইটে তৈরি করা হয়েছে অস্থায়ী তাবু। ওই সব তাবুতে রয়েছে অত্যাধুনিক ব্যবস্থা। তাছাড়া ক্যাম্প সাইটে রয়েছে জিপসি সাফারি। পর্যটকদের নিজের পকেটের টাকা ব্যয় করে এ সব তাবুতে থাকতে হবে। ইতিমধ্যে ফ্যালকন মহোৎসব স্থলের ক্যাম্প সাইটের সব তাবু বুকিং হয়ে গেছে।

এবারের ফ্যালকন মহোৎসবে অসম ছাড়া অন্যান্য রাজ্যের পর্যটকরা এসে ভিড় করেছেন উমরাংসোতে। এই অবস্থায় উমরাংসোতে এখন তিল ধারনের জায়গা নেই। সব হোটেল, লজ, অতিথিশালা, হোম স্টে বুকিং হয়ে গেছে।

এদিকে ফ্যালকন মহোৎসবের প্রথম দিন বিভিন্ন জাতি-জনগোষ্ঠীর হস্ততাঁত শিল্পের প্রদর্শনী সহ অ্যাথনিক ফুড স্টলের উদ্বোধন করা হয়েছে। তাছাড়া বৃহস্পতিবার রাতে ফ্যালকন মহোৎসব মাতিয়ে তুলেন চার্লস ব্যান্ড ডিস্কো রঞ্জ্যার্স, অসমের হার্টথর্ব গায়ক জুবিন গার্গ ও বলিউডের প্রখ্যাত গায়ক তুলসী কুমার।

ফ্যালকন মহোৎসবের দ্বিতীয় দিন শুক্রবার অনুষ্ঠিত হবে মিস গ্র্যান্ড ফ্যালকনের ফিনালি সহ বলিউডের জনপ্রিয় সঙ্গীতশিল্পী আরমান মালিক। সঙ্গীত পরিবেশনের পাশাপাশি আরোগ্য জানারিং এক্স-প্লডে ভাবরান ফোর ডাওগ্লাব ব্যান্ড পারফর্ম করবে।

Releated Posts

গণতান্ত্রিক ঐতিহ্য বজায় রেখে রাজ্য ও দেশের উন্নয়নে কাজ করুন, অরুণাচলের বিধায়কদের রাধাকৃষ্ণনের আহ্বান

ইটানগর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): গণতন্ত্রের সর্বোচ্চ ঐতিহ্য বজায় রেখে অরুণাচলপ্রদেশ ও দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য সম্মিলিতভাবে কাজ…

ByByNews Desk Sep 9, 2026

‘মুখে ঘুষি, লাথি মারা হয়’: দিল্লিতে মণিপুরি সংগীতশিল্পীকে হামলার ঘটনায় এফআইআরে চাঞ্চল্যকর তথ্য

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লির কিলোকরি এলাকায় ৫৪ বছর বয়সি মণিপুরি সংগীতশিল্পী চংথম বিক্রম সিংকে মারধরের ঘটনায় দায়ের…

ByByNews Desk Sep 9, 2026

ভূপেন হাজারিকার জন্মশতবর্ষে দেশজুড়ে বর্ষব্যাপী উদযাপন: অসমের মুখ্যমন্ত্রী

গুয়াহাটি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি সংগীতশিল্পী, গায়ক, সুরকার ও চলচ্চিত্র নির্মাতা ড. ভূপেন হাজারিকার ১০০তম জন্মবার্ষিকীতে মঙ্গলবার গভীর…

ByByNews Desk Sep 8, 2026

অরুণাচলপ্রদেশে ভারত-চিন কর্পস কমান্ডারদের বৈঠক, নিশ্চিত করল বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): সাম্প্রতিক সময়ে বিভিন্ন পর্যায়ে ভারত ও চিনের মধ্যে একাধিক দফা আলোচনা চলার মধ্যেই অরুণাচলপ্রদেশে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top