News Flash

  • Home
  • দেশ
  • সুপ্রিম কোর্ট থেকে জামিন পেলেন গোধরা কাণ্ডে অভিযুক্ত ফারুক
Image

সুপ্রিম কোর্ট থেকে জামিন পেলেন গোধরা কাণ্ডে অভিযুক্ত ফারুক

নয়াদিল্লি, ১৫ ডিসেম্বর (হি. স.): বিগত ২০০২ সালের গোধরা ট্রেনে আগুন লাগানোর ঘটনায় দোষী সাব্যস্ত ফারুকের জামিন মঞ্জুর করেছে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে একটি বেঞ্চ ১৭ বছর বন্দি থাকার কারণে ফারুকের জামিন মঞ্জুর করে। আদালত বলেছে, বাকি আসামিদের জামিন ও আপিল পরে শুনানি হবে।

ফারুককে সবরমতী এক্সপ্রেসের জ্বলন্ত বগি থেকে লোকজনকে বেরিয়ে আসতে বাধা দেওয়ার জন্য পাথর ছোড়ার জন্য দোষী সাব্যস্ত করা হয়েছিল।
জানা গিয়েছে, ২০০২ সালের ২৭ ফেব্রুয়ারি সবরমতি এক্সপ্রেসের এস-৬ বগিতে আগুন লেগে ৫৮ জনের মৃত্যু হয়। সবরমতী এক্সপ্রেস অযোধ্যা থেকে করসেবকদের নিয়ে আসছিল। গোধরার এই ঘটনার পর গুজরাটে সাম্প্রদায়িক দাঙ্গা হয়।

প্রসঙ্গত, এ মামলায় ২০১১ সালে ৩১ জনকে দোষী সাব্যস্ত করেছিল ট্রায়াল কোর্ট। এর মধ্যে ১১ জনের মৃত্যুদণ্ড এবং ২০ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এ মামলায় আরও ৬৩ আসামি ছাড়া পেয়েছেন। ২০১৭ সালে গুজরাট হাইকোর্ট ১১ জন দোষীর মৃত্যুদণ্ডকে ট্রায়াল কোর্ট যাবজ্জীবন কারাদণ্ডে রূপান্তরিত করে এবং ২০ জনের যাবজ্জীবন সাজা বহাল রাখে।

Releated Posts

ভাইরাল ‘ককরোচ জনতা পার্টি’ প্রচার নিয়ে জনস্বার্থ মামলায় নোটিস সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): বিচারপ্রক্রিয়া চলাকালীন আদালতের মৌখিক পর্যবেক্ষণকে সোশ্যাল মিডিয়া প্রচার ও ডিজিটাল কনটেন্টের মাধ্যমে বাণিজ্যিকভাবে ব্যবহার…

ByByNews Desk Aug 11, 2026

সংসদে আলোচনায় ‘পালিয়ে যাচ্ছেন’ রাহুল, এনডিএর অভিযোগ; পাল্টা জবাব কংগ্রেসের

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): জাতীয় রাজধানীতে পড়ুয়াদের আন্দোলনে পুলিশি পদক্ষেপ নিয়ে বিরোধীদের দাবি করা আলোচনায় লোকসভার বিরোধী দলনেতা…

ByByNews Desk Aug 11, 2026

‘অপারেশন ভিস্তা ১.০’: ভিসার শর্ত লঙ্ঘন, দিল্লিতে গ্রেফতার ৭ বাংলাদেশি নাগরিক

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): ভিসার শর্ত লঙ্ঘন এবং নির্ধারিত সময়ের বেশি ভারতে অবস্থানের অভিযোগে সাত বাংলাদেশি নাগরিককে গ্রেফতার…

ByByNews Desk Aug 11, 2026

জাপান থেকে নেতাজির দেহাবশেষ দেশে ফেরাতে আবেদনে কেন্দ্রের জবাব চাইল সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর দেহাবশেষ জাপান থেকে ভারতে ফিরিয়ে আনার নির্দেশ চেয়ে দায়ের…

ByByNews Desk Aug 11, 2026
Scroll to Top