News Flash

  • Home
  • দিনের খবর
  • দুর্গাপুরে জঙ্গল থেকে উদ্ধার নিখোঁজ যুবকের মৃতদেহ
Image

দুর্গাপুরে জঙ্গল থেকে উদ্ধার নিখোঁজ যুবকের মৃতদেহ

দুর্গাপুর, ১৫ ডিসেম্বর (হি. স.) : পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের কলোনির পাশের জঙ্গল থেকে উদ্ধার নিখোঁজ যুবকের মৃতদেহ। বেশ কয়েকদিন ধরেই নিখোঁজ ছিলেন। পরিবারের তরফে সম্ভাব্য সমস্ত জায়গায় খোঁজ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে হঠাৎ করেই স্টেট ব্যাঙ্কের সি-জোন শাখার বিপরীতে জঙ্গল থেকে নিখোঁজ যুবকের মৃতদেহ উদ্ধার হয়েছে।

পরিবার সূত্রে জানা গিয়েছে, চলতি মাসের ৮ তারিখ থেকে নিখোঁজ ছিল দুর্গাপুর থানার তালতলা বস্তি এলাকার বছর ২০ বছরের রাহুল পাসওয়ান। দুর্গাপুর থানায় নিখোঁজ অভিযোগও দায়ের করেছিলেন পরিবারের সদস্যরা । বৃহস্পতিবার সকালে সি-জোন এলাকার বাসিন্দারা রাস্তার পাশের জঙ্গলে এক যুবককে পড়ে থাকতে দেখে খবর দেয় পুলিশকে। মৃত যুবকের পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে রাহুলকে শণাক্ত করেন। দুর্গাপুর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠায়। পুলিশ আপাতত এই ঘটনার তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, পুরন কোনও শত্রুতার জেরেই খুন করা হয়েছে ওই যুবককে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে দুর্গাপুর থানার পুলিশ। কেন কীভাবে মৃত্যু, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Releated Posts

হরিদ্বার থেকে নিখোঁজ তিন কিশোরীকে দিল্লির পাহাড়গঞ্জের হোটেল থেকে উদ্ধার

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরাখণ্ডের হরিদ্বারের গঙ্গনহর এলাকা থেকে নিখোঁজ তিন কিশোরীকে দিল্লির পাহাড়গঞ্জের একটি হোটেল থেকে নিরাপদে…

ByByNews Desk Sep 9, 2026

কোটা শিশু নির্যাতনকাণ্ডে ডিএনএ, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের কোটায় তিন বছরের এক শিশুকন্যার কথিত যৌন নির্যাতনের ঘটনায় সন্দেহভাজন অভিযুক্তকে শনাক্ত করতে…

ByByNews Desk Sep 9, 2026

দ্বিতীয় দফার পুরভোট প্রচারের শেষ দিনে জয়পুরে রোড শো রাজস্থানের মুখ্যমন্ত্রীর

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের দ্বিতীয় দফার পুরসভা নির্বাচনের প্রচারের শেষ দিনে বুধবার জয়পুরে রোড শো করলেন রাজ্যের…

ByByNews Desk Sep 9, 2026

রোগী রেফারে কড়া নির্দেশিকা পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দফতরের, আগে স্থিতিশীল করতে হবে সংকটাপন্ন রোগীকে

কলকাতা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): সংকটাপন্ন রোগীদের প্রয়োজন ছাড়াই এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে রেফার করার দীর্ঘদিনের প্রবণতা বন্ধ…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top