News Flash

  • Home
  • খেলা
  • পুনর্গঠিত হতে যাচ্ছে রাজ্য কাবাডি সংস্থা
Image

পুনর্গঠিত হতে যাচ্ছে রাজ্য কাবাডি সংস্থা

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৪ ডিসেম্বর।। নতুন মুখ আনা হচ্ছে রাজ্য কাবাডি সংস্থায়। প্রাথমিকভাবে বাছাই পর্বও শেষ। এখন শুধু সিলমোহড় পড়ার অপেক্ষা। জানা গেছে, আগামী দু-‌একদিনের মধ্যেই গঠিত হয়ে যাবে নতুন কমিটি। বুধবার নেতাজি সুভাষ আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রের মিলনায়তনে হয় রাজ্য সংস্থার বিশেষ সাধারন সভা। ক্রীড়া পর্ষদের যুগ্ম সচিব সরযূ চক্রবর্তীর সভাপতিত্বে হয় সভা। তাতে বিগত দিনের সংস্থার কাজ নিয়ে আলোচনার পাশপাশি কমিটিতে সদস্য সংখ্যা বাড়ানো নিয়েও আলোচনা হয়। এবং সভায় সর্বসম্মতিক্রমে ২১ সদস্য থেকে ২৫ সদস্যের কমিটি গঠিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। জানা গেছে, নতুন যে কমিটি আগামী কয়েকদিনের মধ্যে ঘোষিত হতে যাচ্ছে তাতে সভাপতি রূপক দেবরায়ের পরিবর্তে আনা হচ্ছে রাজ্য বডি বিল্ডার্স সংস্থার সচিব তনয় দাসকে। সহসভাপতি পদে থাকবেন ৬ জন। রাজ্যের ৮ জেলা থেকে বাছাই করা হবে ৬ জনকে। সচিব হিসাবে সবার পছন্দ হুলো পাল থাকছেন। যুগ্ম সচিব হিসাবে জীবন ঘোষ, টুটন দাস এবং কোষাধ্যক্ষ হিসাবে থাকবেন বিজয় কৃষ্ণ দাস। সংস্থার চিফ পেট্রন হিসাবে রয়েছেন ক্রীড়ামন্ত্রী সুশান্ত চৌধুরি।

Releated Posts

মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…

ByByNews Desk Jun 16, 2026

চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…

ByByNews Desk Jun 16, 2026

‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ

বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…

ByByNews Desk Jun 15, 2026

মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…

ByByNews Desk Jun 14, 2026
Scroll to Top