News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ১৮ ডিসেম্বর ত্রিপুরা সফরে আসছেন প্রধানমন্ত্রী, প্রশাসনে শুরু দৌড়ঝাপ
Image

১৮ ডিসেম্বর ত্রিপুরা সফরে আসছেন প্রধানমন্ত্রী, প্রশাসনে শুরু দৌড়ঝাপ

আগরতলা, ১৪ ডিসেম্বর (হি. স.) : ত্রিপুরা সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর সফরকে ঘিরে প্রশাসনে দৌড়ঝাপ শুরু হয়ে গেছে। এখন পর্যন্ত নির্ধারিত সূচী অনুযায়ী তিনি ওইদিন দুপুর আড়াইটা নাগাদ আগরতলা বিমান বন্দরে আসবেন। সেখান থেকে তিনি স্বামী বিবেকানন্দ ময়দানে পৌছাবেন। সেখানে জনসভায় প্রধানমন্ত্রী বিভিন্ন প্রকল্পের সুবিধাভোগীদের সাথে কথা বলবেন।

তবে, এখনো চূড়ান্ত সূচী ত্রিপুরা সরকারের কাছে প্রধানমন্ত্রীর দফতর থেকে পাঠানো হয়নি। আজ সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে এই খবর দিয়েছেন তথ্য ও সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী। সাথে তিনি যোগ করেন, প্রধানমন্ত্রীর ইচ্ছা প্রকাশ করেছেন শহর আগরতলাকে স্বচ্ছতার নিরিখে আর সাজিয়ে তোলা হোক। তাই, প্রশাসনিকভাবে বিশেষ কর্মসূচী নেওয়া হয়েছে। ওই কর্মসূচীকে ঐতিহাসিক রূপ দেওয়া হবে।

প্রসঙ্গত, শিলং-এ পূর্বোত্তর পর্ষদের বৈঠক শেষে ত্রিপুরায় আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই বৈঠকে অংশ নিতে ১৭ ডিসেম্বর শিলং যাচ্ছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রীর ত্রিপুরা সফরকে ঘিরে আজ প্রশাসনের পক্ষ থেকে স্বামী বিবেকানন্দ ময়দান পরিদর্শন করা হয়েছে। মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা:) মানিক সাহা মহারাজা বীর বিক্রম বিমান বন্দর পরিদর্শন করেছেন। আজ তথ্য ও সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী, কারা মন্ত্রী রামপ্রসাদ পাল, মুখ্য সচিব, ত্রিপুরা পুলিশের মহা নির্দেশক সহ সাধারণ ও পুলিশ প্রশাসনের শীর্ষ আধিকারিকগণ স্বামী বিবেকানন্দ ময়দান পরিদর্শন করেছেন। বিজেপির ত্রিপুরা নির্বাচন প্রভারী ডা: মহেশ সিংও এদিন স্বামী বিবেকানন্দ ময়দানে প্রস্তুতি নিয়ে আলোচনায় ছিলেন। এছাড়া বিজেপির প্রদেশ সাধারণ সম্পাদক কিশোর বর্মণ ও অমিত রক্ষিত আজ প্রধানমন্ত্রীর সফরের প্রস্তুতি খতিয়ে দেখেছেন।

এদিন তথ্য ও সংস্কৃতি মন্ত্রী জানিয়েছেন, গতকাল রাতে মন্ত্রিসভার বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ওই বৈঠকে প্রধানমন্ত্রীর সফর নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এছাড়া, মুখ্য সচিব প্রশাসনের শীর্ষ আধিকারিকদের সাথেও পৃথকভাবে বৈঠক করেছেন। তাঁর কথায়, প্রধানমন্ত্রীর সফরের চূড়ান্ত সূচী এখনো ত্রিপুরা সরকারের কাছে আসেনি। তবে, তিনি ১৮ ডিসেম্বর ত্রিপুরা সফরে আসছেন তা নিশ্চিত হয়ে গেছে। তাঁর দাবি, ওইদিন দুপুর আড়াইটায় প্রধানমন্ত্রীর বিমান মহারাজা বীর বিক্রম বিমান বন্দরে অবতরণ করবে। সেখান থেকে বেরিয়ে তিনি স্বামী বিবেকানন্দ ময়দানে জনসভায় অংশ নেবেন।

তথ্য ও সংস্কৃতি মন্ত্রীর কথায়, প্রধানমন্ত্রীর নিরাপত্তা সংক্রান্ত সমস্ত বিষয় এসপিজির নিয়ন্ত্রণে রয়েছে। তাই, এবার স্বামী বিবেকানন্দ ময়দানে নির্মিয়মান মঞ্চের বদলে অস্থায়ী মঞ্চে তিনি বসবেন। সেখানে বিভিন্ন প্রকল্পের সুবিধাভোগীদের সাথে কথা বলবেন। তবে, এখনো চূড়ান্ত সূচী ত্রিপুরা সরকারের কাছে প্রধানমন্ত্রীর দফতর থেকে পাঠানো হয়নি, বলেন তথ্য ও সংস্কৃতি মন্ত্রী। তিনি জানান, জনসভা শেষে ওইদিনই প্রধানমন্ত্রী ফিরে যাবেন। তবে, যাওয়ার আগে মন্ত্রি-বিধায়কদের সাথে বৈঠকের সম্ভাবনা রয়েছে, বলেন তিনি। 

Releated Posts

ত্রিপুরায় ভুয়ো সরকারি সংস্থার নামে প্রতারণা: ১.১২ কোটি টাকার ব্যাংক আমানত বাজেয়াপ্ত ইডির

আগরতলা, ১ আগস্ট (আইএএনএস): ত্রিপুরায় সরকারি আধিকারিকের পরিচয় ভুয়োভাবে ব্যবহার করে সরকারি সংস্থার আদলে প্রতিষ্ঠান গড়ে তুলে বিনিয়োগকারী…

ByBySandeep Biswas Aug 1, 2026

রক্তদান কর্মসূচিতে বর্তমানে রাজ্যে এক নবজাগরণের সৃষ্টি হয়েছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ আগস্ট: রক্তদান কর্মসূচিতে বর্তমানে রাজ্যে এক নবজাগরণের সৃষ্টি হয়েছে। রক্তদানের মধ্য দিয়ে আধ্যাত্মিকতার ভাব তৈরি হওয়ার…

ByByNews Desk Aug 1, 2026

আইপিএল বেটিং চক্রে ইডির বড় পদক্ষেপ, ১.০৫ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত

আগরতলা, ১ আগস্ট: ত্রিপুরায় অবৈধ আইপিএল ও ক্রিকেট বেটিং চক্রের বিরুদ্ধে তদন্তে বড় পদক্ষেপ নিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

উত্তর ত্রিপুরায় কুয়ো থেকে ১২ দিনের নবজাতিকার দেহ উদ্ধার, চাঞ্চল্য

ধর্মনগর, ১ আগস্ট: উত্তর ত্রিপুরা জেলার উত্তর গোপালপুর গ্রামে কুয়ো থেকে ১২ দিনের এক নবজাতিকা কন্যার দেহ উদ্ধারের…

ByByTaniya Chakraborty Aug 1, 2026
Scroll to Top