News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • ‘গ্যাঙ অব ডেভিল’ মামলায় নিয়ম লঙ্ঘনের দায়ে তাৎক্ষণিক বদলি বিলাসীপাড়ার ওসি
Image

‘গ্যাঙ অব ডেভিল’ মামলায় নিয়ম লঙ্ঘনের দায়ে তাৎক্ষণিক বদলি বিলাসীপাড়ার ওসি

ধুবড়ি (অসম), ১৪ ডিসেম্বর (হি.স.) : ‘গ্যাঙ অব ডেভিল’ মামলায় বেলাগাম নিয়ম লঙ্ঘনের দায়ে তাৎক্ষণিকভাবে বদলি করা হয়েছে বিলাসীপাড়া থানার ওসি সঞ্জীব দাসকে।

বাইক দুর্ঘটনায় বৃদ্ধা মহিলাকে হত্যাকারী ‘গ্যাঙ অব ডেভিল’ সদস্যের দশ মিনিটের মধ্যে মুক্তিতে তাঁর কথিত সংযোগের অভিযোগে শাস্তিমূলক ব্যবস্থা হিসাবে ওসি সঞ্জীব দাসকে বদলি করা হয়েছে।

গতকাল ধুবড় পুলিশ ‘গ্যাঙ অব ডেভিল’-এর চার অভিযুক্ত সদস্যকে গ্রেফতার করেছে। এর মধ্যে একজন যে নিজে বাইক দিয়ে ধাক্কা মেরে ৬৯ বছর বয়সি মহিলাকে মেরেছে। দুর্ঘটনার পর শয়তান দল একটি ভিডিও তৈরি করে সোশাল মিডিয়ায় ছড়িয়েছে। ভিডিওয় এক সদস্য বলছে, বাইক দিয়ে এক মহিলাকে মারার পর পুলিশ তাদের একজনকে আটক করেছিল। কিন্তু মাত্র দশ মিনিটের মধ্যে তাকে থানা থেকে ছাড়িয়ে এনেছে। এর জন্য তারা এখন পার্টিতে মত্ত হয়ে রয়েছে। এটা পাওয়ার অব দ্যা ‘গ্যাঙ অব ডেভিল’। এই ভিডিও ভাইরাল হওয়ার পর ধরপাকড় শুরু হয় এবং আজ তাৎক্ষণিকভাবে বিলাসীপাড়া থানার ওসি সঞ্জীব দাসকে বদলি করেছেন ধুবড়ির পুলিশ সুপার অপর্ণা নটরাজন।

Releated Posts

যত্ন ও সুরক্ষার প্রয়োজন এমন শিশুদের জন্য পর্যাপ্ত পরিকাঠামোর অভাব, উদ্বেগ নাগাল্যান্ড শিশু অধিকার কমিশনের

কোহিমা, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): যত্ন ও সুরক্ষার প্রয়োজন এমন শিশুদের জন্য পর্যাপ্ত পরিকাঠামো ও সুযোগ-সুবিধার অভাব নিয়ে উদ্বেগ…

ByByNews Desk Sep 24, 2026

রাজ্যের বাইরে কারিগরি শিক্ষা নেওয়া পড়ুয়াদের মণিপুরের উন্নয়নে অবদান রাখার আহ্বান মুখ্যমন্ত্রীর

ইম্ফল, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজ্যের বাইরে কারিগরি কোর্সে পড়াশোনা করা পড়ুয়াদের মূল্যবান দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করে মণিপুরে…

ByByNews Desk Sep 24, 2026

উলফা-আই-তে যোগ দিতে যাওয়ার অভিযোগ, অসমে যুবক আটক

গুয়াহাটি, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): নিষিদ্ধ জঙ্গি সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব অসম-ইন্ডিপেনডেন্ট (উলফা-আই)-এ যোগ দিতে নাগাল্যান্ডের মোন জেলার…

ByByNews Desk Sep 24, 2026

ডিমাসা ভাষা সংরক্ষণ ও উন্নয়নে অসমে দুই সদস্যের মন্ত্রীগোষ্ঠী গঠন

গুয়াহাটি, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): ডিমাসা ভাষার সংরক্ষণ, প্রসার ও উন্নয়ন সংক্রান্ত সুপারিশগুলি খতিয়ে দেখতে অসম সরকার দুই সদস্যের…

ByByNews Desk Sep 24, 2026
Scroll to Top