News Flash

  • Home
  • প্রধান খবর
  • ‘অরুণোদয় ২.০’-এর সূচনা করলেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা
Image

‘অরুণোদয় ২.০’-এর সূচনা করলেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা

নয়াদিল্লি, ১৪ ডিসেম্বর (হি.স.) : সমগ্ৰ অসমের মহিলাদের অৰ্থনৈতিক এবং পুষ্টিজনিত সুরক্ষা প্ৰদানের প্রকল্প ‘অরুণোদয় ২.০’-এর আজ বুধবার সূচনা করেছেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা।

আজ সকালে নয়াদিল্লির অসম ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে ভর্চুয়াল পদ্ধতিতে ‘অরুণোদয় ২.০’ প্রকল্পের সূচনা করে মুখ্যমন্ত্রী বলেন, অসমের মহিলাদের অৰ্থনৈতিক এবং পুষ্টিজনিত সুরক্ষা প্ৰদানের প্ৰতি তাঁর দায়বদ্ধতা রয়েছে। দ্বিতীয় দফায় এই প্রকল্প চালু করতে পেরে তিনি অতিশয় আনন্দিত।

মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের মহিলাদের অপরিসীম স্বস্তি দিতে তাঁর সরকার অরুণোদয় ২.০ চালু করার সিদ্ধান্ত নিয়েছে। এই প্রকল্প ২০২০-২১ অর্থবৰ্ষের রাজ্য বাজেটে ঘোষিত অষ্টাদশ মুকুতা উন্নয়নীমালার মধ্যে অন্যতম অগ্ৰণী উদ্যম হিসেবে পরিগণিত হয়েছে।

অরুণোদয় আক্ষরিক অৰ্থে লক্ষাধিক পরিবারের জন্য স্বাবলম্বীতার প্রতি আশা বাতাবরণ সৃষ্টি করছেছে। তিনি বলেন, আমি আন্তরিকর সঙ্গে বিশ্বাস করি, এই উদ্যম আৰ্থিকভাবে দুৰ্বল পরিবারগুলিকে দারিদ্র্য নিৰ্মূলীকরণ এবং আৰ্থ-সামাজিক ক্ষেত্রে অন্তৰ্ভুক্তিতে আরও অধিক সহায়তা করবে। অরুণোদয় ২.০-এর অধীনে ১০.৫০ লক্ষ নতুন সুবিধাভোগীকে সংযোজন করা হবে যাতে, আৰ্তদের সরকারি সহায়তা প্রদান করা যায়।

এ উপলক্ষ্যে আজ নয়াদিল্লির অনুষ্ঠানে অন্যদের সঙ্গে ছিলেন মুখ্যমন্ত্ৰীর প্ৰধানসচিব সমীরকুমার সিনহা, অর্থ দফরের কমিশনার-সচিব জয়ন্ত নাৰ্লেকার, প্ৰধান আবাসী কমিশনার রাজীব জোশি।

Releated Posts

ঝাড়খণ্ডে পড়ুয়াদের আন্দোলন ও সংসদ অচল নিয়ে মকর দ্বারে মুখোমুখি এনডিএ-বিরোধীরা

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ডে পড়ুয়াদের আন্দোলনে পুলিশি পদক্ষেপ এবং সংসদে বারবার অধিবেশন ব্যাহত হওয়া নিয়ে মঙ্গলবার সংসদের…

ByByNews Desk Aug 11, 2026

‘রাহুল গান্ধী পালাবেন না’ পোস্টার হাতে সংসদ চত্বরে এনডিএ সাংসদদের প্রতিবাদ মিছিল

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ডে ছাত্র আন্দোলনে পুলিশের পদক্ষেপ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বক্তব্যের দাবিকে ঘিরে মঙ্গলবার…

ByByNews Desk Aug 11, 2026

স্বাধীনতা দিবস ঘিরে ভারতে হামলার ছক কষতে পারে আইএসআই, সতর্ক নিরাপত্তা সংস্থাগুলি

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): স্বাধীনতা দিবসের আগে পাকিস্তানের গুপ্তচর সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স বা আইএসআই-সমর্থিত উপাদানগুলি ভারতে বড় ধরনের…

ByByNews Desk Aug 11, 2026

এআই-চালিত জিইএম প্ল্যাটফর্মে আরও দক্ষ ও সাশ্রয়ী হবে সরকারি ক্রয়: পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-চালিত সরকারি ই-মার্কেটপ্লেস প্ল্যাটফর্ম ক্রেতা ও বিক্রেতাদের সরকারি ক্রয় প্রক্রিয়ায় আরও বুদ্ধিদীপ্তভাবে…

ByByNews Desk Aug 11, 2026
Scroll to Top