News Flash

  • Home
  • প্রধান খবর
  • হিমাচলের মুখ্যমন্ত্রী পদের দায়িত্ব নিলেন সুখু, বললেন রাজ্যের কল্যাণই অগ্রাধিকার
Image

হিমাচলের মুখ্যমন্ত্রী পদের দায়িত্ব নিলেন সুখু, বললেন রাজ্যের কল্যাণই অগ্রাধিকার

শিমলা, ১২ ডিসেম্বর (হি.স.): হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পদের দায়িত্বভার গ্রহণ করলেন সুখবিন্দর সিং সুখু। রবিবার শপথগ্রহণের পর, সোমবার সকালে আনুষ্ঠানিকভাবে মুখ্যমন্ত্রী পদের দায়িত্বভার গ্রহণ করেছেন সুখু। এদিন তিনি বলেছেন, হিমাচল প্রদেশের কল্যাণই তাঁর কাছে অগ্রাধিকার। একইসঙ্গে তিনি জানিয়েছেন, মন্ত্রিসভার গঠনও খুব শীঘ্রই হবে। তবে, কংগ্রেস হাইকমান্ডের গাইডলাইন্স অনুযায়ী।

হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু এদিন বলেছেন, “আজ আমি রাজ্যের মুখ্যমন্ত্রী পদের দায়িত্ব নিচ্ছি। সমস্ত বিধায়ক, উপ-মুখ্যমন্ত্রী এবং দলের সিনিয়র সদস্যরা রাজ্যের কল্যাণে কাজ করবেন। কংগ্রেস হাইকমান্ডের নির্দেশনা অনুযায়ী শীঘ্রই মন্ত্রিসভা গঠনও করা হবে।”

Releated Posts

পরীক্ষা সংস্কারের রোডম্যাপ তৈরির নির্দেশ, নন্দন নিলেকানির নেতৃত্বে টাস্ক ফোর্স গঠন করলেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৬ জুলাই(আইএএনএস) : দেশের পরীক্ষা ব্যবস্থাকে আরও স্বচ্ছ, নির্ভরযোগ্য এবং প্রযুক্তিনির্ভর করে তুলতে ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা নন্দন নিলেকানির…

ByBySandeep Biswas Jul 26, 2026

কার্গিল বিজয় দিবসে বীর সেনা ও শহিদদের প্রতি শ্রদ্ধা, আত্মনির্ভর ও শক্তিশালী ভারত গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কার্গিল বিজয় দিবস উপলক্ষে দেশের বীর সেনা ও শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী…

ByByNews Desk Jul 26, 2026

আত্মনির্ভরতার সুবাস ছড়াচ্ছে বিজনৌরের ভেষজ চা, ‘নারী শক্তি’ ও ক্রীড়াবিদদের সাফল্যের ভূয়সী প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): উত্তরপ্রদেশের বিজনৌর জেলার লাখিওয়ালা গ্রামের স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের তৈরি ‘বিদুর প্রেরণা স্বদেশি হার্বাল টি’-র…

ByByNews Desk Jul 26, 2026

‘ক্যাচ দ্য রেন’ গণআন্দোলনে পরিণত হচ্ছে, প্রতিটি জলবিন্দু সংরক্ষণের আহ্বান প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বৃষ্টির প্রতিটি ফোঁটা সংরক্ষণের লক্ষ্যে শুরু হওয়া ‘ক্যাচ দ্য রেন’ অভিযানে দেশজুড়ে সাধারণ মানুষের…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top