News Flash

  • Home
  • প্রধান খবর
  • কোভিড-সংক্রমণ কমে ১৫৯; ২৪ ঘন্টায় মৃত্যু-শুন্য ভারত, সক্রিয় রোগী ৩,৯০৬
Image

কোভিড-সংক্রমণ কমে ১৫৯; ২৪ ঘন্টায় মৃত্যু-শুন্য ভারত, সক্রিয় রোগী ৩,৯০৬

নয়াদিল্লি, ১২ ডিসেম্বর (হি.স.): ভারতে করোনাভাইরাসের দৈনিক সংক্রমণ আরও কিছুটা কমেছে, বিগত ২৪ ঘন্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১৫৯ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, রবিবার সারাদিনে ভারতে করোনা-আক্রান্ত কোনও রোগীর মৃত্যু হয়নি, ফলে ভারতে মোট করোনায় মৃত্যু হয়েছে ৫,৩০,৬৫৮ জনের। দেশে এই মুহূর্তে মোট করোনা-আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৪,৪৬,৭৪,৯৮১।

দেশে সক্রিয় করোনা-রোগীর সংখ্যা কমে ৩ হাজার ৯০৬-তে পৌঁছেছে। এই মুহূর্তে শতাংশের নিরিখে ০.০১ শতাংশ করোনা-রোগী চিকিৎসাধীন রয়েছেন ভারতে। বিগত ২৪ ঘন্টায় দেশে করোনাভাইরাসের টিকা পেয়েছেন ০৮ হাজার ৪২২ জন প্রাপক। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ৪,৪১,৪০,৪১৭ জন করোনা-রোগী, শতাংশের নিরিখে ৯৮.৮০ শতাংশ।

Releated Posts

ওডিশার উন্নয়নে মুখ্যমন্ত্রী মোহন মাজির ভূয়সী প্রশংসা মোদির, তুলে ধরলেন ‘পূর্বোদয়’-এর রূপরেখা

ভুবনেশ্বর, ২০ জুন (আইএএনএস): ওডিশায় বিজেপি সরকারের এক বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শনিবার রাজ্যের…

ByByNews Desk Jun 20, 2026

আন্তর্জাতিক যোগ দিবসের আগে বিশ্বের বিভিন্ন দেশে ভারতীয় মিশনের যোগাভ্যাস আয়োজন

কুয়েত সিটি, ২০ জুন (আইএএনএস): ১২তম আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত ভারতীয় দূতাবাস ও কূটনৈতিক…

ByByNews Desk Jun 20, 2026

নিট পরীক্ষার্থীর পরীক্ষাকেন্দ্র নাগপুরের বদলে আবুধাবিতে, এনটিএ-কে তীব্র আক্রমণ রাহুল গান্ধীর

নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): নিট পুনঃপরীক্ষার ঠিক একদিন আগে এক পরীক্ষার্থীর অ্যাডমিট কার্ডে নাগপুরের পরিবর্তে সংযুক্ত আরব আমিরশাহির…

ByByNews Desk Jun 20, 2026

কলহাপুরে অম্বাবাই (মহালক্ষ্মী) মন্দির উন্নয়ন প্রকল্পের সূচনা করলেন অমিত শাহ

কলহাপুর, ২০ জুন (আইএএনএস): কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও সমবায়মন্ত্রী অমিত শাহ শনিবার মহারাষ্ট্রের কলহাপুরে ১,৪৪৫.৯৭ কোটি টাকার উচ্চাভিলাষী শ্রী…

ByByNews Desk Jun 20, 2026
Scroll to Top