News Flash

  • Home
  • মুখ্য খবর
  • রাস্তা সংস্কার ও পানীয় জলের ব্যবস্থা না করে দিলে ভোট বয়কটের হুশিয়ারী
Image

রাস্তা সংস্কার ও পানীয় জলের ব্যবস্থা না করে দিলে ভোট বয়কটের হুশিয়ারী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ ডিসেম্বর৷৷ ক্ষোভে ফুসছে কদমতলা ব্লক এলাকার সিমান্ত ঘেষা গ্রাম তারকপুরের তিন নং ওয়ার্ডের বাসিন্দারা৷ ভোটের আগে রাস্তা সংস্কার ও পানীয় জলের সুব্যবস্থা না করে দিলে ভোট বয়কট করতে পারে গ্রামের তিন শতাধিক পরিবার৷ কদমতলা ব্লক এলাকার সিমান্ত ঘেষা গ্রাম তারকপুরের তিন নং ওয়ার্ডের বাসিন্দাদের মনে ক্ষোভ৷ ভোটের আগে রাস্তা সংস্কার ও পানীয় জলের সুব্যবস্থা না করে দিলে ভোট বয়কট করতে পারে গ্রামের তিন শতাধিক পরিবার৷ তারকপুর পুতনি সিমান্ত সড়কটি দীর্ঘ দশ বছর ধরে বেহাল অবস্থায় থাকলেও  সংস্কার করা  হচ্ছেনা৷ গ্রামে একটি মাত্র রিংওয়েল৷ ত্রিপুরার বাসিন্দারা অনেক সময় শুকনো মশুমে ত্রিপুরা সিমান্ত পেরিয়ে আসাম থেকে জল সংগ্রহ করেন৷ তারকপুর গ্রাম পঞ্চায়েতটি কংগ্রেস দলের দখলে৷ গ্রাম পঞ্চায়েত থেকে পানীয়জলের সুব্যবস্থা করে দেওয়া দূর অস্তো, উল্টো পঞ্চায়েতে গেলে তাদের সাথে নানা তালবাহানা করা হয়৷ ঠিক তেমনি এই গ্রামের সমস্যা নিয়ে উদাসীন ব্লক চেয়ারম্যান থেকে শুরু করে শাসকদলের জনপ্রতিনিধিরা৷ গ্রামের মহিলারা জানায় তাদের শুধু প্রতিশ্রুতি দেওয়া হয় অথচ কাজের কাজ কিছু হয় না৷ ইন্দো বাংলা সিমান্ত ও অসম সিমান্ত লাগোয়া গ্রামটির মানুষ এবার প্রতিবাদে সরব হয়েছেন৷ রাস্তা সংস্কার ও পানীয় জলের ব্যবস্থা না করে দিলে ভোট বয়কট করবে বলে জানালেন গ্রামের মহিলারা৷

Releated Posts

বর্তমানে রাজ্যে রক্তদান কর্মসূচি আমাদের সংস্কৃতিতে পরিণত হয়েছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ সেপ্টেম্বর:স্বেচ্ছা রক্তদান হল মানবিকতার অন্যতম নিদর্শন। রাজ্যে স্বেচ্ছা রক্তদান আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে তরুণ…

ByByReshmi Debnath Sep 11, 2026

শিক্ষক নিয়োগে ত্রিপুরা হাইকোর্টের কড়া নির্দেশ, দ্রুত পূরণ করতে হবে ১,১১৬ পিজি ও ২,১৯৩ গ্র্যাজুয়েট টিচার পদ

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজ্যের সরকারি স্কুলগুলিতে দীর্ঘদিনের শিক্ষক সংকট নিয়ে কড়া অবস্থান নিল ত্রিপুরা হাইকোর্ট। স্বতঃপ্রণোদিত জনস্বার্থ মামলার শুনানিতে…

ByByReshmi Debnath Sep 11, 2026

ইউরোপের বাজারে পাড়ি দিল ত্রিপুরার চা, দুর্গাবাড়ি কারখানা থেকে ২৩.৩১ মেট্রিক টনের রফতানি চালান

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আন্তর্জাতিক বাজারে ত্রিপুরার চায়ের পরিচিতি বাড়ানোর পথে বড়সড় পদক্ষেপ। শুক্রবার আগরতলার দুর্গাবাড়ি কেন্দ্রীয় চা প্রক্রিয়াকরণ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা মেটাতে আধিকারিক পর্যায়ে আলোচনা : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ সেপ্টেম্বর: দীর্ঘদিনের ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে দুই রাজ্যের মধ্যে প্রাথমিক পর্যায়ে আধিকারিকদের আলোচনা হয়েছে বলে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top