News Flash

  • Home
  • দিনের খবর
  • হিমাচলে কংগ্রেসের জয়ে খুশির আবহ হাত-শিবিরে; কেউ বললেন আনন্দিত, কারও মুখে নতুনের সূচনা
Image

হিমাচলে কংগ্রেসের জয়ে খুশির আবহ হাত-শিবিরে; কেউ বললেন আনন্দিত, কারও মুখে নতুনের সূচনা

শিমলা, ১১ ডিসেম্বর (হি.স.): হিমাচলে কংগ্রেসের জয় ও প্রত্যাবর্তনে খুশি ও উচ্ছ্বসিত কংগ্রেস শিবির। কেউ বললেন, “খুব খুশি ও আনন্দিত”, আবার কারও মুখে শোনা গেল “এটা কংগ্রেসের জন্য নতুন সূচনা”।

হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে সুখবিন্দর সিং সুখুর শপথগ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে রবিবার সকাল থেকেই শিমলায় আসতে থাকেন শীর্ষ কংগ্রেস নেতৃত্ব। ভারত জোড়ো যাত্রার মাঝেই শিমলাতে আসেন রাহুল গান্ধী। শিমলাতে এসেছেন কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে, রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী ভডরা, শচীন পাইলট, রণদীপ সুরেজওয়ালা প্রমুখ। ছেলের শপথগ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে শিমলায় আসেন সুখুর মাও।
হিমাচল প্রদেশে কংগ্রেসের জয় সম্পর্কে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেছেন, এই জয় হিমাচল প্রদেশের জনগণের। কংগ্রেস যখন একজোট হয়ে লড়াই করে তখন যা ফুটে ওঠে হিমাচলে জয় তারই উদাহরণ।” রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট বলেছেন, “কংগ্রেসের পাশাপাশি হিমাচল প্রদেশের জনগণের জন্য এটি একটি নতুন সূচনা। মুদ্রাস্ফীতি, বেকারত্বের বিরুদ্ধে রাহুল গান্ধীর যাত্রা হিমাচল থেকে আরও শক্তিশালী হবে।” কংগ্রেসের সাধারণ সম্পাদিকা প্রিয়াঙ্কা গান্ধী বঢরা বলেছেন, “আমরা ভীষণ খুশি।”
হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখুর শপথ অনুষ্ঠানে যোগ দিতে শিমলা আসেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। সানজাউলি হেলিপ্যাডে পৌঁছনোর পর রাহুলকে স্বাগত জানান হিমাচল প্রদেশ কংগ্রেসের প্রদেশ সভানেত্রী প্রতিভা বীরভদ্র সিং। রাহুলকে দেখা মাত্রই প্রতিভা বলেন, “আমরা কথা দিয়েছিলাম, হিমাচল প্রদেশ পুনরায় ফিরে পাবে কংগ্রেস।” প্রতিভাকে রাহুল বলেছেন, “অভিনন্দন।” সুখবিন্দর সিং সুখুর প্রতি আস্থা রেখে শচীন পাইলট বলেছেন, “আমি বিশ্বাস করি কংগ্রেসের দেওয়া সমস্ত প্রতিশ্রুতি পূরণ করতে সক্ষম হবেন সুখু। হিমাচল প্রদেশের মানুষ সবসময় কংগ্রেসকে সমর্থন করেছে। দেশের উন্নয়নে আমরা সবাই একযোগে কাজ করব।”

Releated Posts

কলকাতা বিমানবন্দরের বাইরে অস্ত্রসহ ব্যক্তি আটক, বাংলার নিরাপত্তা নিয়ে প্রশ্ন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

কলকাতা, ২০ জুন (আইএএনএস): কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে অস্ত্রসহ এক ব্যক্তিকে আটক করার ঘটনাকে কেন্দ্র…

ByByNews Desk Jun 20, 2026

গুজরাটে ১৭.৩৯ লক্ষ টাকার হাইব্রিড গাঁজা উদ্ধার, গ্রেফতার ১

সুরাট, ২০ জুন (আইএএনএস): গুজরাটের সুরাট শহরে মাদক পাচার বিরোধী অভিযানে বড় সাফল্য পেল পুলিশ। সুরাট সিটি পুলিশের…

ByByNews Desk Jun 20, 2026

মাতা খীর ভবানী মেলায় যোগ দিতে জম্মু থেকে কাশ্মীরের উদ্দেশে রওনা ৯,০০০-এর বেশি কাশ্মীরি পণ্ডিত

জম্মু, ২০ জুন (আইএএনএস): বার্ষিক মাতা খীর ভবানী মেলায় অংশ নিতে শনিবার জম্মু শহর থেকে ৯,০০০-এরও বেশি তীর্থযাত্রী,…

ByByNews Desk Jun 20, 2026

এসসি ও ওবিসি শিক্ষার্থীদের বৃত্তির আবেদনে আর লাগবে না ডোমিসাইল সার্টিফিকেট: কেন্দ্র

নয়াদিল্লি, ১৯ জুন (আইএএনএস): তফসিলি জাতি (এসসি) এবং অনগ্রসর শ্রেণির (ওবিসি) শিক্ষার্থীদের জন্য বৃত্তি প্রকল্পে আবেদনের ক্ষেত্রে ডোমিসাইল…

ByByTaniya Chakraborty Jun 19, 2026
Scroll to Top