News Flash

  • Home
  • ত্রিপুরা
  • তৃষ্ণা অভয়ারণ্যে দ্বিতীয় বাইসন উৎসবের উদ্বোধন
Image

তৃষ্ণা অভয়ারণ্যে দ্বিতীয় বাইসন উৎসবের উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি, বিলোনীয়া, ৯ ডিসেম্বর৷৷ তৃষ্ণা অভয়ারণ্যের জয়চাঁদপুর উচ্চ বিদ্যালয় মাঠে আজ দ্বিতীয় বাইসন উৎসব অনুষ্ঠিত হয়৷ উৎসবের উদ্বোধন করেন কারামন্ত্রী রামপ্রসাদ পাল৷ উৎসবের উদ্বোধন করে কারামন্ত্রী রামপ্রসাদ পাল বলেন, জৈব বৈচিত্র রক্ষা এবং পরিবেশের সুুরক্ষায় বন ও বন্যপ্রাণীর ভূমিকা রয়েছে৷ বন্যপ্রাণী রক্ষায় তিনি সকলকে এগিয়ে আসার আহ্বান জানান৷ কারামন্ত্রী ছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিধায়ক অরুণ চন্দ্র ভৌমিক, বিধায়ক সুুধন দাস৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি কাকলি দাস দত্ত৷ বক্তব্য রাখেন বন দপ্তরের প্রিন্সিপাল চিফ কনজারভেটর ড. অভিনাশ কমফাডে৷ স্বাগত বক্তব্য রাখেন দক্ষিণ ত্রিপুরা জেলার জেলা বনাধিকারিক ভেঙ্কটেশ্বর এম৷ বাইসন উৎসবকে কেন্দ্র করে বসে আঁকো প্রতিযোগিতা, সাইকেল র্যালী, বন সংরক্ষণ সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়৷ তাছাড়াও সাংস্ক’তিক অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন কারামন্ত্রী রামপ্রসাদ পাল ও অন্যান্য অতিথিগণ৷

Releated Posts

তিন মাস ধরে পানীয় জল নেই, পাম্প হাউসে তালা ঝুলিয়ে বিক্ষোভ মহিলাদের

আগরতলা, ১০ সেপ্টেম্বর: পানীয় জলের চরম সংকটের অভিযোগ তুলে পাম্প হাউসে তালা ঝুলিয়ে প্রতিবাদে সামিল হলেন মহিলারা। আজ…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

স্কুলের প্রবেশমুখেই জঞ্জালের স্তূপ, তীব্র দুর্গন্ধে নাজেহাল পড়ুয়া-অভিভাবক

কুমারঘাট, ১০ সেপ্টেম্বর: স্কুলের প্রবেশমুখেই জমে রয়েছে আবর্জনার স্তূপ। তার সঙ্গে তীব্র দুর্গন্ধ এবং অস্বাস্থ্যকর পরিবেশ। এমনই অভিযোগ…

ByByReshmi Debnath Sep 10, 2026

দশ দফা দাবিতে উদয়পুরে তপশিলী জাতি সমন্বয় সমিতির প্রতিবাদ মিছিল

উদয়পুর, ১০ আগস্ট: : দশ দফা দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার উদয়পুরে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করল…

ByByReshmi Debnath Sep 10, 2026

যাত্রাপুরে পুলিশের অভিযান, ১০ কেজির বেশি গাঁজা ও ইয়াবা উদ্ধার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল যাত্রাপুর থানার পুলিশ। লালটিলা গ্রামের বাসিন্দা দুলাল…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top