নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ ডিসেম্বর৷৷ বিশালগড় পৌর পরিষদের অর্থানুকূল্যে নাড়াউড়া নবনির্মিত কংক্রিট রাস্তার শুভ উদ্বোধন করা হয় শুক্রবার৷ রাস্তাটি কংক্রিট রাস্তায় পরিণত হওয়ায় খুশি এলাকার সমস্ত জনসাধারণ৷
৩৫০ মিটার রাস্তা ১৭ লক্ষ ৮০ হাজার টাকা ব্যয়ে এই কংক্রিট রাস্তাটি নির্মাণ করা হয়৷ শুক্রবার রাস্তা উদ্বোধনে উপস্থিত ছিলেন বিশালগড় মহকুমা শাসক বিনয়-ভূষণ দাস, বিশালগড় পরপরিষদের ভাইস চেয়ারম্যান তথা বিশালগড় বিজেবি মন্ডল সভাপতি সুশান্ত দেব৷ দীর্ঘদিন যাবত এলাকার জনগণের দাবি মাটির এই রাস্তাটি কংক্রিট রাস্তায় পরিণত করার৷ বিশালগড় পুরো পরিষদের ভাইস চেয়ারম্যান তথা মন্ডল সভাপতি এলাকাবাসীর দীর্ঘদিনের সেই দাবি শুক্রবার বিকেল চারটায় ফিতা কেটে উদ্বোধনের মধ্য দিয়ে পূরণ করেন৷ রাস্তাটি কংক্রিট রাস্তায় পরিণত হওয়ায় খুশি এলাকার সমস্ত জনসাধারণ৷

নাড়াউড়ায় কংক্রিট রাস্তার উদ্বোধন
Tags:
Releated Posts
চুরাইবাড়িতে পারিবারিক বিবাদে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৬, তদন্তে পুলিশ
নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ১০ জুন: উত্তর ত্রিপুরার চুরাইবাড়ি থানার অন্তর্গত দক্ষিণ বাঘন গ্রাম পঞ্চায়েতের ৫ নম্বর ওয়ার্ড এলাকায় পারিবারিক…
যুবরাজনগরে বিএসএফ-পুলিশের যৌথ অভিযানে উদ্ধার প্রায় ২০ গবাদি পশু, পাচারচক্রের সন্ধানে তদন্ত
নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১০ জুন: গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে উত্তর ত্রিপুরার যুবরাজনগর বিধানসভা এলাকার ৬ নম্বর ওয়ার্ডে যৌথ অভিযান…
আইলজিট্রন টেকনোলজিসের নামে চাকরির প্রতারণা, সতর্কবার্তা সংস্থার
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন: আইলজিট্রন টেকনোলজিস প্রাইভেট লিমিটেডের নামে ভুয়া চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের ঘটনায় উদ্বেগ প্রকাশ…
নাবালিকাকে বিয়ে করার অভিযোগে আটক এক যুবক
নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১০ জুন: বিলোনিয়া মহকুমার থানাধীন চিত্তামারা এলাকার নাবালিকাকে নিয়ে গিয়ে বিয়ে করার অভিযোগে আটক করা…


















