News Flash

  • Home
  • দেশ
  • ধন্যবাদ গুজরাট’, রেকর্ড জয়ের পর টুইট আগেবতাড়িত প্রধানমন্ত্রীর
Image

ধন্যবাদ গুজরাট’, রেকর্ড জয়ের পর টুইট আগেবতাড়িত প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ৮ ডিসেম্বর (হি. স.) : গুজরাটে রেকর্ড জয় বিজেপির।এই নির্বাচনের ফলে মোদীর রেকর্ড ভেঙে গিয়েছে। এবং তাতে আবেগপ্রবণ হয়ে পড়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই নিয়ে তিনি টুইট করেন। টুইটে তিনি লেখেন, ‘ধন্যবাদ গুজরাট। আমি আবেগপ্রবণ হয়ে পড়েছি।’

গুজরাটের জয় নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করে লেখেন, ‘ধন্যবাদ গুজরাট। আমি আবেগপ্রবণ হয়ে পড়েছি। জনগণ উন্নয়নের রাজনীতিকে আশীর্বাদ করেছে। এই উন্নয়নকে আরও গতিশীল করতে চায় বলে আকাঙ্ক্ষা প্রকাশ করেছে আম জনতা। আমি গুজরাটের জনশক্তিকে প্রণাম করি।’ এদিকে আগামী ১২ ডিসেম্বর শপথগ্রহণ করবেন গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল। গান্ধীনগরের সেই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী মোদী।
উল্লেখ্য, ১৯৮৫ সালে গুজরাটে মাধবসিংহ সোলাঙ্কির নেতৃত্বে কংগ্রেস ১৪৯টি আসনে জয় লাভ করেছিল। তবে এবার বিজেপি সেই রেকর্ডও ভেঙে দিতে চলেছে। ১৮২ আসন বিশিষ্ট গুজরাট বিধানসভায় জয়ের জন্য প্রয়োজন ৯২ আসন। গত নির্বাচনে বিজেপি পেয়েছিল মাত্র ৯৯টি আসন। তবে এবার ইতিমধ্যেই গুজরাটে কংগ্রেস ও আম আদমি পার্টিকে অনেকটাই পিছনে ফেলে এগিয়ে রয়েছে বিজেপি। বৃহস্পতিবার বিকেল ৪.৪০ মিনিটে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, বিজেপি ১০৫টি আসনে জয়লাভ করেছে, এগিয়ে আছে আরও ৫১টি আসনে। দীর্ঘ ২৭ বছরে এত ভোট বা আসন পায়নি বিজেপি।

Releated Posts

মক্কার কাছে ড্রোন হামলায় ‘গভীরভাবে উদ্বিগ্ন’ ভারত, দ্রুত শান্তি ফেরার আশা

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): মক্কার কাছে ড্রোন হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। একইসঙ্গে সৌদি আরবের সার্বভৌম…

ByByNews Desk Sep 16, 2026

বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্য নিয়ে মমতার বিরুদ্ধে দায়ের পিআইএল খারিজ করল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্যকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের করা জনস্বার্থ মামলা…

ByByNews Desk Sep 16, 2026

মসজিদের সামনে গণেশ মিছিল নিয়ে পুলিশ আধিকারিকের মন্তব্যের প্রতিবাদ, মুসলিমদের বিরুদ্ধে নয়: বিজেপি সাংসদ যদুবীর

মহীশূর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): কর্নাটকের মহীশূর-কোডাগু লোকসভা আসনের বিজেপি সাংসদ এবং রাজপরিবারের সদস্য যদুবীর কৃষ্ণদত্ত চামরাজা ওয়াদিয়ার বুধবার…

ByByNews Desk Sep 16, 2026

চিটফান্ড মামলায় কলকাতার ছয় জায়গায় ইডির হানা

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বহু কোটি টাকার চিটফান্ড মামলার তদন্তে বুধবার কলকাতার ছয়টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালাচ্ছে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top