News Flash

  • Home
  • মুখ্য খবর
  • গুজরাটে ৬৪ হাজারেরও বেশি ভোটে জয়ী মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল
Image

গুজরাটে ৬৪ হাজারেরও বেশি ভোটে জয়ী মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল

আহমেদাবাদ, ৮ ডিসেম্বর (হি. স.) : গুজরাটে চলছে বিধানসভা নির্বাচনের ভোট গণনা । বিভিন্ন আসনে ভোটার ফলাফলও আসতে শুরু করেছে। মুখ্যমন্ত্রী ও বিজেপি প্রার্থী ভূপেন্দ্র প্যাটেল শহরের ঘাটলোদিয়া আসনে ৬৪ হাজারেরও বেশি ভোটে জয়ী হয়েছেন। তিনি এখান থেকে কংগ্রেস প্রার্থী এবং রাজ্যসভার সাংসদ আমিবেন ইয়াগনিককে পরাজিত করেছেন।

আহমেদাবাদের ২১ টি বিধানসভা আসনের ভোট গণনা সকাল ৮ টায় এলডি ইঞ্জিনিয়ারিং কলেজ, পলিটেকনিক এবং কমার্স কলেজে শুরু হয়েছিল। সকালে পোস্টাল ব্যালট গণনা শেষে ইভিএমে ভোট গণনা শুরু হয়। আহমেদাবাদ শহরের ১৬টির মধ্যে একটি ছাড়া ১৫টি আসনেই এগিয়ে রয়েছে বিজেপি। মুখ্যমন্ত্রী ও বিজেপি প্রার্থী ভূপেন্দ্র প্যাটেল শহরের ঘাটলোদিয়া আসনে ৬৪ হাজারেরও বেশি ভোটে জয়ী হয়েছেন। তিনি এখান থেকে কংগ্রেস প্রার্থী এবং রাজ্যসভার সাংসদ আমিবেন ইয়াগনিককে পরাজিত করেছেন।এ ছাড়া কংগ্রেস প্রার্থী এবং বিধায়ক গিয়াসউদ্দিন শেখ দারিয়াপুর আসন থেকে নির্বাচনে হেরেছেন। এখান থেকে তাঁকে পরাজিত করেন বিজেপি প্রার্থী কৌশিক জৈন। জামালপুর খাদিয়া আসনে পরাজয় বরণ করতে হয়েছে বিজেপিকে। এখান থেকে বিজেপি প্রার্থী ভূষণ ভাট পরাজিত হন কংগ্রেসের ইমরান খেদাওয়ালের কাছে। ভূষণ ভাট বিজেপি নেতা এবং প্রাক্তন বিধানসভা স্পিকার অশোক ভাটের ছেলে।

আসরওয়া আসন থেকে কংগ্রেসের বিপুল পারমারকে হারিয়েছেন বিজেপির দর্শনা ভাঘেলা।

Releated Posts

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা গৃহীত, অতিরিক্ত দায়িত্ব পেলেন প্রহ্লাদ যোশী

নয়াদিল্লি, ২৫ জুলাই : কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা গ্রহণ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শনিবার রাষ্ট্রপতি…

ByBySandeep Biswas Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের নেতৃত্বে দেশের শিক্ষা ব্যবস্থায় নতুন দিশা এসেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৫ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের নেতৃত্বে দেশের শিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তন ও নতুন দিশা এসেছে বলে…

ByByNews Desk Jul 25, 2026

কেন্দ্রের আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করল সিজেপি

নয়াদিল্লি, ২৫ জুলাই: কেন্দ্রীয় সরকারের সঙ্গে তৃতীয় দফার বৈঠকের পর আন্দোলন প্রত্যাহারের ঘোষণা করল ককরোচ জনতা পার্টি (সিজেপি)।…

ByByTaniya Chakraborty Jul 25, 2026

ডিজিপি অনুরাগ ধনকরের অস্বাভাবিক মৃত্যু: হাইকোর্টের বিচারপতির তত্ত্বাবধানে তদন্তের দাবি মানিক সরকারের

আগরতলা, ২৫ জুলাই: প্রাক্তন পুলিশ মহাপরিচালক (ডিজিপি) অনুরাগ ধনকরের আকস্মিক ও অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন…

ByByTaniya Chakraborty Jul 25, 2026
Scroll to Top