News Flash

  • Home
  • দেশ
  • রেকর্ড গড়ে গুজরাটের মসনদ দখলে রাখল বিজেপি, ধরাশায়ী কংগ্রেস জিতল ১৭ টিতে
Image

রেকর্ড গড়ে গুজরাটের মসনদ দখলে রাখল বিজেপি, ধরাশায়ী কংগ্রেস জিতল ১৭ টিতে

আহমেদাবাদ, ৮ ডিসেম্বর (হি.স.): গুজরাটে একতরফাভাবে জয় এসেছে বিজেপির।রেকর্ড গড়ে গুজরাটের মসনদ দখলে রাখল বিজেপি। গুজরাটে কংগ্রেস ও আম আদমি পার্টিকে অনেকটাই পিছনে ফেলে এগিয়ে রয়েছে বিজেপি। বৃহস্পতিবার রাত ৯.১৫ মিনিটে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, বিজেপি ১৫৪টি আসনে জয়লাভ করেছে, এগিয়ে রয়েছে ২টি আসনে, কংগ্রেস জিতেছে ও ১৭টি আসনে । গুজরাটে এবার কংগ্রেস অত্যন্ত খারাপ ফল করলেও, খাতা খুলতে পেরেছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। আম আদমি পার্টি জিতেছে ৫টি আসনে । সমাজবাদী পার্টি জিতেছে একটি আসনে। নির্দল প্রার্থীর ঝুলিতে গেছে ৩টি আসন। ম্যাজিক ফিগার ৯২টি আসনের গণ্ডি অনেক আগেই অতিক্রম করেছে বিজেপি। এই রাজ্যে বিজেপির প্রাপ্ত ভোটের হার ৫২.৫ শতাংশ।

গুজরাটে এবার ভোটগ্রহণ হয়েছে দুই দফায়, মোট ১৮২টি আসনের মধ্যে জিততে প্রয়োজন ৯২। ইতিমধ্যেই সেই সংখ্যা অতিক্রম করেছে বিজেপি। ১৯৯৮ সাল থেকে টানা গুজরাটে ক্ষমতায় রয়েছে বিজেপি। তার আগে অবশ্য ১৯৯৫ সালে ক্ষমতায় এসেছিল গেরুয়া শিবির। কিন্তু সরকার টিকিয়ে রাখতে পারেনি। এ বারের গুজরাট বিধানসভা ভোটে বিজেপির প্রধান প্রতিদ্বন্দ্বী ছিল কংগ্রেস এবং আম আদমি পার্টি। লড়াই হয়েছে ত্রিমুখী। গুজরাটে নির্দল প্রার্থী জিতেছে ৩টি আসনে, সমাজবাদী পার্টি জিতেছে একটি আসনে। এখনও পর্যন্ত ১৮০ টি আসনের পূর্ণাঙ্গ ফল ঘোষণা করা হয়েছে।

Releated Posts

মক্কার কাছে ড্রোন হামলায় ‘গভীরভাবে উদ্বিগ্ন’ ভারত, দ্রুত শান্তি ফেরার আশা

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): মক্কার কাছে ড্রোন হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। একইসঙ্গে সৌদি আরবের সার্বভৌম…

ByByNews Desk Sep 16, 2026

বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্য নিয়ে মমতার বিরুদ্ধে দায়ের পিআইএল খারিজ করল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্যকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের করা জনস্বার্থ মামলা…

ByByNews Desk Sep 16, 2026

মসজিদের সামনে গণেশ মিছিল নিয়ে পুলিশ আধিকারিকের মন্তব্যের প্রতিবাদ, মুসলিমদের বিরুদ্ধে নয়: বিজেপি সাংসদ যদুবীর

মহীশূর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): কর্নাটকের মহীশূর-কোডাগু লোকসভা আসনের বিজেপি সাংসদ এবং রাজপরিবারের সদস্য যদুবীর কৃষ্ণদত্ত চামরাজা ওয়াদিয়ার বুধবার…

ByByNews Desk Sep 16, 2026

চিটফান্ড মামলায় কলকাতার ছয় জায়গায় ইডির হানা

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বহু কোটি টাকার চিটফান্ড মামলার তদন্তে বুধবার কলকাতার ছয়টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালাচ্ছে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top