News Flash

  • Home
  • বিদেশ
  • ‘জিরো কোভিড নীতি’ শিথিল করেছে চিন
Image

‘জিরো কোভিড নীতি’ শিথিল করেছে চিন

বেজিং, ৭ ডিসেম্বর (হি.স.) : করোনাভাইরাস নিয়ন্ত্রণে জারি করা ‘জিরো কোভিড নীতি’ শিথিল করেছে চিন। যাদের হালকা বা কোনও উপসর্গ নেই এখন তারা বাড়িতেই থাকতে পারবেন, কোয়ারেন্টাইন ক্যাম্পে যেতে হবে না। এছাড়া, হাসপাতাল ও স্কুল ছাড়া জনসমাগম হয় এমন স্থানে যেতে পিসিআর পরীক্ষার প্রয়োজনীয়তা বাতিল করেছে দেশটি।

বুধবার জানা গেছে, দেশ জুড়ে মহামারি নিয়ন্ত্রণের বিরুদ্ধে নাগরিকদের বিক্ষোভের মাত্র এক সপ্তাহ পরে এই সিদ্ধান্ত নিল চিন সরকার।চিনের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে ঘোষণা করা হয়েছে- লকডাউনের মত বিধিনিষেধ আরও সুনির্দিষ্টভাবে প্রয়োগ করা, নতুন কোন আক্রান্ত ব্যক্তি শনাক্ত না হলে পাঁচদিনের মধ্যে ওই এলাকায় লকডাউন বন্ধ করা এবং শিক্ষাপ্রতিষ্ঠানে মহামারি আকারে আক্রান্ত না হলে সেগুলো খোলা রাখা।

এর আগে গত ৩০ নভেম্বর চিনের গুয়াংজু ও চংকিং শহরের কর্তৃপক্ষ প্রথম কোভিড বিধিনিষেধ শিথিল করার ঘোষণা দেয়। শহরগুলোতে কর্তৃপক্ষ দোকানপাট, সুপার মার্কেট, জিমসহ ব্যবসায়িক প্রতিষ্ঠান খোলার জন্য অনুমতি দেওয়া হয়।

পশ্চিম চিনের উরুমকি শহরে গত মাসে একটি ভবনে অগ্নিকাণ্ডে ১০ জনের প্রাণহানি ঘটে। বহুতল ভবনটি কোভিডবিধির আওতায় ছিল। ফলে ভবনটি থেকে বের হওয়া সহজ ছিল না। এরপর থেকেই দেশটিতে কোভিডবিধির বিরুদ্ধে জনগণের মধ্যে ক্ষোভ তৈরি হয়।

অগ্নিকাণ্ডে প্রাণহানির পর হাজারো মানুষ সড়কে নেমে আসে। তারা কোভিড লকডাউনের ইতি টানার দাবিতে বিক্ষোভ শুরু করে। বিক্ষোভ থেকে অনেকে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের পদত্যাগ দাবিও করে।

Releated Posts

অর্থনৈতিক ও রাজনৈতিক অংশীদারিত্বের পাশাপাশি সাংস্কৃতিক সেতুবন্ধন গড়তে পারে ব্রিকস

নয়াদিল্লি: ২০২৬ সালে চতুর্থবারের মতো ব্রিকসের সভাপতিত্বের দায়িত্ব নিয়েছে ভারত। ব্রিকসের কর্মসূচি মূলত তিনটি স্তম্ভের উপর ভিত্তি করে…

ByByNews Desk Sep 9, 2026

বাংলাদেশে পৃথক ঘটনায় দুই হিন্দু নিহত, সংখ্যালঘু নিরাপত্তা নিয়ে উদ্বেগ

ঢাকা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলার ঘটনা ক্রমশ বাড়তে থাকায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। পৃথক…

ByByNews Desk Sep 9, 2026

ব্রিটেনে এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থায় ত্রুটি, ব্যাহত এয়ার ইন্ডিয়ার একাধিক উড়ান

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিটেনের এয়ার ট্রাফিক কন্ট্রোল পরিষেবা প্রদানকারী ন্যাশনাল এয়ার ট্রাফিক সার্ভিসেস (ন্যাটস)-এর প্রযুক্তিগত ত্রুটির জেরে…

ByByNews Desk Sep 9, 2026

ভারত-বাংলাদেশ সম্পর্ক জোরদারের গুরুত্বে জোর দিলেন হাইকমিশনার ত্রিবেদী ও রাষ্ট্রপতি আলমগীর

ঢাকা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দিলেন ভারতের হাইকমিশনার দীনেশ…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top