News Flash

  • Home
  • ত্রিপুরা
  • তিনটি মহকুমায় আরও ১৩৭ টি শরণার্থী পরিবারকে পুনর্বাসন দেয়া হল
Image

তিনটি মহকুমায় আরও ১৩৭ টি শরণার্থী পরিবারকে পুনর্বাসন দেয়া হল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ ডিসেম্বর৷৷ মিজোরাম থেকে আসা কাঞ্চনপুর মহকুমায় আশ্রিত রিয়াং শরণার্থীদের ১৩৭ পরিবারকে রাজ্যের বিভিন্ন এলাকায় পুনর্বাসন দেওয়া হয়েছে৷ কাঞ্চনপুর মহকুমার আশাপাড়া,নার্সিং পাড়া,হাজারছড়া ও নন্দীরামপাড়ায় গড়ে ওঠা  অস্থায়ী শরণার্থী ক্যাম্প থেকে শরণার্থীদের পুনর্বাসনের জন্য রাজ্যের বিভিন্ন এলাকায় স্থানান্তরিত করা হয়েছে৷ সরকারিভাবে বিভিন্ন ক্যাম্প থেকে শরনার্থী পরিবার গুলিকে কাঞ্চনপুর মহাকুমা শাসকের অফিসের সামনে জড়ো করে আনুষ্ঠানিকভাবে বিভিন্ন পুনর্বাসন কেন্দ্রে স্থানান্তরিত করা হয়৷ জানা গেছে ধলাই জেলার অন্তরগত  গন্ডাছাড়ার উল্টা ছড়ায় মোট ৩৬ পরিবার, অমরপুর মহকুমার কালাজরিতে ২৬ পরিবার ও করবুক এলাকার শীলাছড়িতে ৭৫ পরিবার মোট ১৩৭ পরিবারকে পুনর্বাসন দেওয়া হয়েছে৷ মহকুমা শাসকের অফিস থেকে ডিসিএম পুর্নরবাসনের নির্বাচীত পরিবারদের স্থানান্তরের জন্য আনুষ্ঠানিকভাবে যাত্রার অনুমতি দেন৷ জানা গেছে এখন পর্যন্ত বিভিন্ন পর্যায়ে মোট শরনার্থীদের ৩০ শতাংশ শরনার্থী পরিবারদের স্থায়ীভাবে পুনর্বাসনের ব্যবস্থা করা হয়েছে৷ অবশিষ্ট পরিবারগুলিকে পুনর্বাসনের জন্য জোর কদমে কাছে এগিয়ে চলেছে৷ কিন্তু শরণার্থী নেতাদের কূটচালে প্রক্রিয়া অনেকটা ব্যাঘাত সৃষ্টি হচ্ছে৷ যদিও আধিকারিকরা আশাবাদী নির্বাচনের পূর্বেই সম্পূর্ণ পুনর্গঠন প্রক্রিয়া উৎপন্ন হবে৷

Releated Posts

ত্রিপুরায় ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থা রূপান্তরের অগ্রযাত্রার চিত্র তুলে ধরলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নয়াদিল্লির বিজ্ঞান ভবনেআজ ‘আরোগ্য মন্থন ২০২৬’ অনুষ্ঠানে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য পরিসেবা ব্যবস্থাকে…

ByByReshmi Debnath Sep 25, 2026

আত্মকেন্দ্রিক ভাবনা থেকে মুক্ত হয়ে সবাইকেসাথে নিয়ে চলতে হবে: কৃষিমন্ত্রী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং মোহনপুর পুর পরিষদ ও মোহনপুর পঞ্চায়েত সমিতির যৌথ সহযোগিতায়…

ByByReshmi Debnath Sep 25, 2026

মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণ-সহ চার দফা দাবিতে আন্দোলনে পাঁচ বাম দল

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ভারতের নির্বাচন কমিশনের কার্যপ্রণালী ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের…

ByByReshmi Debnath Sep 25, 2026

কর্মরত অবস্থায় খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দিরের এএনএম কর্মীর আকস্মিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৫ সেপ্টেম্বর: কর্মরত অবস্থায় আচমকা অসুস্থ হয়ে মৃত্যু হল খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দির (সাব-সেন্টার)-এর এএনএম কর্মী…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top