News Flash

  • Home
  • দিনের খবর
  • বেআইনিভাবে সমবায়ের চেয়ারম্যান, সুপ্রকাশের বিরুদ্ধে এফআইআর-এর নির্দেশ হাই কোর্টের
Image

বেআইনিভাবে সমবায়ের চেয়ারম্যান, সুপ্রকাশের বিরুদ্ধে এফআইআর-এর নির্দেশ হাই কোর্টের

কলকাতা, ৬ ডিসেম্বর (হি.স.) : দুর্নীতির দায়ে পূর্ব মেদিনীপুরের তৃণমূল কর্তা অখিল গিরির পুত্রের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। সমবায় উন্নয়ন সমিতিতে বেআইনিভাবে চেয়ারম্যান পদ পাওয়ার অভিযোগ রয়েছে সুপ্রকাশ গিরির বিরুদ্ধে। সেই অভিযোগেই এবার এফআইআর করার নির্দেশ দিলেন বিচারপতি রাজশেখর মান্থা। তিন মাসের মধ্যে তাঁর নামে চার্জশিট দিতে হবে। 

কাঁথি দুবলাবাড়ি টেঙড়ামারি সমবায় কৃষি উন্নয়ন সমিতির চেয়ারম্যান ছিলেন সুপ্রকাশ গিরি। ওই সমবায় কৃষি উন্নয়ন সমিতির সদস্য কৃত্তিবাস মাইতির নাম মুছে সেই জায়গায় তৃণমূল নেতা সুপ্রকাশের নাম দেওয়া হয় বলে অভিযোগ। এই নিয়ে মামলা করেন শেখ মুক্তার আলি।

সুপ্রকাশ গিরি আটলাগুড়ির বাসিন্দা। অথচ কাঁথি দুবলাবাড়ি টেঙড়ামারি সমবায় কৃষি উন্নয়ন সমিতির চেয়ারম্যান ছিলেন সুপ্রকাশ গিরি। এই প্রেক্ষিতে বিচারপতির প্রশ্ন, প্রয়োজনে ফরেনসিকের সাহায্য নিয়ে দেখা যেতে পারে সাদা কালি ব্যবহার করে কীভাবে কারচুপি হয়েছে?মামলাকারীর বক্তব্য, সমবায় আইনে বলা হয়েছে যেখানে সমবায় সেই গ্রাম-সহ পাশের চার গ্রামের বাসিন্দা না হলে সমবায়ের সদস্য হয় না। চাষি ছাড়া সদস্যও হতে পারে না। তারপরেও সমবায়ের সদস্য হয়েছিলেন সুপ্রকাশ গিরি। এই প্রেক্ষিতে বিচারপতি মান্থারের প্রশ্ন, মন্ত্রীর ছেলে বলেই কি বিশেষ সুবিধা? এই মামলায় এর আগেও এফআইআর হয়েছে। কিন্তু সেখানে নাম ছিল না সুপ্রকাশের। যা দেখে বিচারপতি প্রশ্ন করেন, সুপ্রকাশের বিরুদ্ধে কেন এফআইআর নয়?

Releated Posts

দ্বিতীয় দফার পুরভোট প্রচারের শেষ দিনে জয়পুরে রোড শো রাজস্থানের মুখ্যমন্ত্রীর

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের দ্বিতীয় দফার পুরসভা নির্বাচনের প্রচারের শেষ দিনে বুধবার জয়পুরে রোড শো করলেন রাজ্যের…

ByByNews Desk Sep 9, 2026

রোগী রেফারে কড়া নির্দেশিকা পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দফতরের, আগে স্থিতিশীল করতে হবে সংকটাপন্ন রোগীকে

কলকাতা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): সংকটাপন্ন রোগীদের প্রয়োজন ছাড়াই এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে রেফার করার দীর্ঘদিনের প্রবণতা বন্ধ…

ByByNews Desk Sep 9, 2026

কর্ণাটকে আবগারি দফতরের অনিয়মের অভিযোগ, মন্ত্রী সতীশ জারকিহোলির বেঙ্গালুরু ও বেলাগাভির বাড়িতে ইডি তল্লাশি

বেঙ্গালুরু, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): কর্ণাটকের আবগারি দফতরে কথিত অনিয়মের তদন্তে বুধবার বেঙ্গালুরু, বেলাগাভি এবং গোয়ার প্রায় ১৫টি জায়গায়…

ByByNews Desk Sep 9, 2026

ব্রিটেনে এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থায় ত্রুটি, ব্যাহত এয়ার ইন্ডিয়ার একাধিক উড়ান

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিটেনের এয়ার ট্রাফিক কন্ট্রোল পরিষেবা প্রদানকারী ন্যাশনাল এয়ার ট্রাফিক সার্ভিসেস (ন্যাটস)-এর প্রযুক্তিগত ত্রুটির জেরে…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top