News Flash

  • Home
  • খেলা
  • চেন্নাইয়ে কোচবিহার ট্রফি ক্রিকেট নিশ্চিত পরাজয়ের সম্মুখীন ত্রিপুরা
Image

চেন্নাইয়ে কোচবিহার ট্রফি ক্রিকেট নিশ্চিত পরাজয়ের সম্মুখীন ত্রিপুরা

তামিলনাড়ু-‌৪৬৭/‌৮

ত্রিপুরা-‌১৫০ & ‌‌৭১/‌৩

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৫ ডিসেম্বর।। নিশ্চিত পরাজয়ের মুখে ত্রিপুরা। বড় কোনও অঘটন না ঘটলে। শেষ দিনে ইনিংস পরাজয় এড়াতে ত্রিপুরার দরকার আরও ২৪৬ রান। হাতে রয়েছে ৭ উইকেট। ফলে মরশুমের শেষ ম্যাচে পরাজয় নিশ্চিত ত্রিপুরার। পাশাপাশি নকআউটে যাওয়ার স্বপ্নও ধূলিসাৎ হলো আনন্দ ভৌমিকদের। অনূর্ধ্ব-‌১৯ কোচ বিহার ট্রফি ক্রিকেটে। তামিলনাড়ুর আই সি এল শঙ্কা নগর মাঠে অনুষ্ঠিত মাঠের ২২ গজে তামিলনাড়ুর ব্যাটসম্যানরা যেখানে দাপটের সঙ্গে ব্যাট করেছেন সেখানে লুটিয়ে পড়লেন ত্রিপুরার ব্যাটসম্যান-‌রা। হয়তোবা বিপক্ষের বিশাল রানের চাপে। তামিলনাড়ুর ৪৬৭ রানের জবাবে দ্বিতীয় দিনের শেষেই চাপে পড়ে গিয়েছিলো ত্রিপুরা। সোমবার তৃতীয় দিনের মধ্যান্নভোজের পরই গুটিয়ে পড়ে ত্রিপুরার প্রথম ইনিংস। সাময়িক কিছুক্ষণ উইকেটে থাকার চেষ্টা করলেও রাজ্যদলের কোনও ব্যাটসম্যানই বড় স্কোর গড়তে পারেননি। ত্রিপুরার পক্ষে দলনায়ক আনন্দ ভৌমিক ৯৮ বল খেলে ২ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৩, রাজদীপ দত্ত ৩৮ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ২৬, দেবরাজ দে ৪৫ বল খেলে  ৩ টি বাউন্ডারির সাহায্যে ২২ এবং আরমান হুসেন ৮২ বল খেলে ১৯ রান করেন। ত্রিপুরার আর কোনও ব্যাটসম্যান উইকেটে টিকে থাকতে পারেননি। তামিলনাড়ুর পক্ষে আকাশ দেবকুমার (‌৪/‌৪৫), সি ভি অচ্যুৎ (‌২/‌১৭) এবং পি ভিগনেশ (‌২/‌২৯) সফল বোলার। ৩১৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেও সংকটে পড়ে ত্রিপুরা। একসময় দ্রুত ৩ উইকেট হারিয়ে খাদের কিনারায় ছিলো  রাজ্যদল। ওই অবস্থায় আরমান হুসেন ও দলনায়ক আনন্দ ভৌমিক কিছুটা প্রতিরোধ গড়ে তুলে দিনের শেষ বল পর্যন্ত উইকেটে থেকে যান। আনন্দ ৫৪ বল খেলে ৫ টি বাউন্ডারির সাহায্যে ৩৫ রানে এবং আরমান ৭০ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৮ রানে অপরাজিত থেকে যান। নবারূন চক্রবর্তী (‌৮), দ্বীপজয় দেব (‌৭) এবং সপ্তজিৎ দে (‌২) চূড়ান্ত ব্যর্থ হয়েছেন। তামিলনাড়ুর পক্ষে সি ভি অচ্যুৎ (‌২/‌২৯) সফল বোলার। পারবে কী শেষ দিনে ত্রিপুরার ব্যাটসম্যান-‌রা জ্বলে উঠতে?‌ এবং পরাজয় রুখতে।‌‌‌‌‌‌‌

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top