ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৫ ডিসেম্বর।।ফের প্রীতি ক্রিকেট ম্যাচে জয়ী প্রগতি প্লে সেন্টারের অনুর্ধ ১৩ দল। সোমবার নোয়াবাদী স্কুল মাঠে ক্রিকেট অনুরাগীর মুখোমুখি হয় প্রগতির খুদেরা। ম্যাচে ক্রিকেট অনুরাগী দল প্রথমে ব্যাট করে ৪০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে স্কোরবোর্ডে সংগ্রহ করে ১৪৬ রান। পাল্টা খেলতে নেমে প্রগতি শিবির ১৮ ওভারেই মাত্র দুই উইকেটের বিনিময়ে জয়ের রান হাসিল করে নিলো। বিজয়ী দলের হয়ে শ্রেষ্ঠাংশু দেব ৫৫বলে অনবদ্য মেজাজে ৮২ রান করে। এছাড়া ইয়াস দেব বর্মা ৩৮ বলে ৩৭ রান করে। বল হাতে প্রগতির হয়ে অঙ্কিত ২২ রানে এবং নীলাদ্রি ১৯ রানে দুই উইকেট ভেঙ্গে দেয় ক্রিকেট অনুরাগীর।আয়ুস ১৪ রানে একটি উইকেট দখল করে। বাকি তিনজনকে রান আউট করে দেয় প্রগতির খুদেরা। সুবাদে আট উইকেটের বিনিময়ে জয় হাসিল করে নিলো অনুর্ধ ১৩ প্রগতি শিবির।

প্রস্তুতি ম্যাচে অনুরাগীকে হারিয়ে প্রগতি পি.সি জয়ী
Tags:
Releated Posts
বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স
কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…
বিশ্বকাপের জাদু এবার বাজারে, গোল হলেই ছাড়! কেরলের সাপ্লাইকোর অভিনব ‘সকার ইলেভেন’ প্রকল্প
তিরুবনন্তপুরম, ১০ জুন (আইএএনএস): ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার সঙ্গে যুক্ত করতে অভিনব উদ্যোগ নিল কেরল…
‘এই জায়গাটাই আমার ঘর’: টানা দ্বিতীয় আইপিএল জয়ের পর আবেগঘন বার্তা বিরাট কোহলির
নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): টানা দ্বিতীয়বারের মতো আইপিএল শিরোপা জয়ের পর আবেগঘন বার্তা দিলেন বিরাট কোহলি। সোশ্যাল মিডিয়ায়…
নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬-ই হতে পারে আন্তর্জাতিক ক্রিকেটে বিদায়ের মঞ্চ, নজরে ৫ তারকা ক্রিকেটার
নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): আগামী ১২ জুন ইংল্যান্ড ও ওয়েলসে শুরু হতে চলেছে আইসিসি নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬।…


















