News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আগরতলা শহরে অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের বাইক পেট্রোল টিম গঠিত
Image

আগরতলা শহরে অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের বাইক পেট্রোল টিম গঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ ডিসেম্বর৷৷ শহরের বিভিন্ন স্থানে ঘটা অপরাধ মূলক ঘটনা গুলিকে শক্তহাতে দমন করার লক্ষ্যে ধারাবাহিক ভাবে অভিযান চালিয়ে যাচ্ছে আরক্ষা প্রশাসন৷ রবিবার রাতে তারই অঙ্গ হিসাবে সদর এসডিপিও-র নেতৃত্বে গঠিত একটি টিম বিভিন্ন স্থানে অভিযান চালায়৷ সড়ক অপরাধ প্রতিরোধ করতে এদিনের অভিযান বলে জানান সদর এস ডি পি ও৷ পূর্ব ও পশ্চিম থানার পুলিশ আধিকারিক ও মহিলা থানা গুলির আধিকারিকদের নিয়ে একটি বাইক পেট্রোল টিম গঠন করা হয়৷ এদিনের অভিযানে তারাই সহযোগিতা করেন৷ মহারাজগঞ্জ বাজার, ডিম সাগর, সিটি সেন্টার, আর আই এম এস চৌমুহনী সহ শহরের বেশ কিছু জনবহুল এলাকায় এই অভিযান চালানো হয়৷ সদর এস ডি পি ও- জানান যে সমস্ত স্থানে অপরাধীদের আনাগোনা বেশী সেই সমস্ত এলাকা গুলিকে চিহ্ণিত করে এই অভিযান চালানো হয়৷

Releated Posts

জমি বিবাদের জেরে প্রবীণকে ধারালো অস্ত্র দিয়ে কোপ ও মারধরের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১১ সেপ্টেম্বর: জমি সংক্রান্ত পুরনো বিবাদের জেরে ৬৬ বছরের এক প্রবীণের ওপর ধারালো অস্ত্র, লাঠি…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

একাধিক দাবিতে খোয়াইয়ে কংগ্রেসের ছয় ঘণ্টার গণ অবস্থান

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ১১ সেপ্টেম্বর:  একাধিক দাবিকে সামনে রেখে খোয়াই জেলা যুব কংগ্রেস ও ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে…

ByByReshmi Debnath Sep 11, 2026

বিরোধী সদস্যের ওয়ার্ডে রেগার কাজ বন্ধের অভিযোগ, ছনতৈল পঞ্চায়েতে চাঞ্চল্য

কৈলাসহর, ১১ সেপ্টেম্বর: ‘সবকা সাথ, সবকা বিকাশ’-এর স্লোগান দিলেও বিরোধী দলের নির্বাচিত পঞ্চায়েত সদস্যের ওয়ার্ডের সাধারণ মানুষকে সরকারি…

ByByReshmi Debnath Sep 11, 2026

সরকারি টাকায় জন প্রতিনিধির বাড়ির সীমানায় গার্ড ওয়াল, ক্ষোভে স্থানীয়রা

আগরতলা, ১১ সেপ্টেম্বর: জনসাধারণের স্বার্থে কাজ করার বদলে একজন নির্বাচিত জনপ্রতিনিধিই সরকারি প্রকল্পের সুবিধা নিচ্ছেন—এমন অভিযোগকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top