News Flash

  • Home
  • খেলা
  • জিরানিয়ায় শচীন্দ্রনগর স্কুল গ্রাউন্ডে সিন্থেটিক টার্ফ ফুটবল মাঠের উদ্বোধন
Image

জিরানিয়ায় শচীন্দ্রনগর স্কুল গ্রাউন্ডে সিন্থেটিক টার্ফ ফুটবল মাঠের উদ্বোধন

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৫ ডিসেম্বর।। আরও একটি সিন্থেটিক টার্ফ ফুটবল গ্রাউন্ডের আনুষ্ঠানিক উদ্বোধন হলো । উন্নত মান ও আধুনিক মাঠের অভাব অনেকটাই মিটতে চলেছে। এখন প্রয়োজন উঠতি কিশোর কিশোরীদের মাঠমুখো করা। রবিবার বিকেলে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহার উপস্থিতিতে রাজ্য সরকারের আর্থিক আনুকূল্যে এবং যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের তত্ত্বাবধানে জিরানিয়ায় নবনির্মিত সিন্থেটিক টার্ফ ফুটবল মাঠের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। মজলিশপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত শচীন্দ্রনগর বিদ্যালয়ের মাঠটি অ্যাস্ট্রোটার্ফ সিন্থেটিক ফুটবল গ্রাউন্ডে রূপান্তরিত করা হয়েছে। অনুষ্ঠানে রাজ্যের যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরীও উপস্থিত ছিলেন। বক্তৃতায় তিনি বলেন, “আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফার নির্দেশনা অনুযায়ী এই সিন্থেটিক টার্ফ ফুটবল গ্রাউন্ড তৈরি করা হয়েছে। রাজ্যের বর্তমান সরকার ফুটবলকে জাগিয়ে, ফুটবলের পরিকাঠামোর উন্নয়ন এবং নতুন প্রতিভা অন্বেষণের মাধ্যমে ফুটবলের মান উন্নীত করার বিষয়ে আন্তরিকভাবে কাজ করে চলেছে।” রাজ্যের ক্রীড়া ক্ষেত্রকে এগিয়ে নেওয়ার জন্য রাজ্য সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তর পরিকাঠামোগত উন্নয়নে সর্বাধিক গুরুত্ব দিয়ে চলেছে বলে তিনি উল্লেখ করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে সমাজসেবক গৌরাঙ্গ ভৌমিক, প্রীতম দেবনাথ যুব কল্যাণ ও ক্রীড়া দফতরের আধিকারিক সহ ত্রিপুরা ফুটবল এসোসিয়েশনের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top