News Flash

  • Home
  • খেলা
  • ক্রিকেটের দলবদলে চার দিনে ২৩ জন
Image

ক্রিকেটের দলবদলে চার দিনে ২৩ জন

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৫ ডিসেম্বর।। ঘরোয়া ক্লাব ক্রিকেটের দলবদল পর্বে আজ ১২ জন ক্রিকেটার শামিল হয়েছেন। ব্লাড মাউথ ইউনাইটেড বিএসটি’র পাশাপাশি ওল্ড প্লে সেন্টার, কসমোপলিটন এবং পোলস্টার ক্লাবও আজ উদ্যোগ নিয়েছে ঘর গোছানোর জন্য। ১ ডিসেম্বর বৃহস্পতিবার থেকে শুরু হয়ে চার দিনে আজ এখন পর্যন্ত ২৩ জন ক্রিকেটার দলবদলের খাতায় সই করেছেন। মাঝে একদিন অবশ্য ছুটির দিন ছিল। শনিবার ইউনাইটেড বিএসটি থেকে একমাত্র রাহুল হোসেন ব্লাডমাউথের হয়ে খেলবেন বলে দলবদলের খাতায় সই করেছেন। সোমবার মনির হোসেন শতদল সংঘ থেকে, অনিক পাল মৌচাক ক্লাব থেকে এবং দেবতনু পাল বনমালীপুর ক্রিকেট ক্লাব থেকে ব্লাড মাউথের হয়ে খেলার উদ্দেশ্যে টোকেন জমা দিয়েছেন। একইভাবে অরূপ সিংহ রায় ও রূপায়ণ ঘোষ পোলস্টার থেকে এবং মনোজিৎ দাস কসমোপলিটন থেকে ইউনাইটেড বিএসটি-র হয়ে খেলবেন বলে সই করেছেন। পাশাপাশি সাহিল সুলতান কসমোপলিটন ছেড়ে ওল্ড প্লে সেন্টারের পক্ষে, সৌরভ দাস চলমান সংঘ ছেড়ে কসমোপলিটনের পক্ষে এবং কিষান মুরাসিং মৌচাক ছেড়ে পোলস্টারের হয়ে খেলবেন বলে সই করেছেন। অর্জুন দেবনাথ কসমোপলিটন ক্লাব এবং দেবোত্তম ঘোষ ব্লাড মাউথ থেকে টোকেন তুলেছেন ঠিকই, কিন্তু কোনও ক্লাবের হয়ে খেলার আগ্রহ জানিয়ে টোকেন জমা করেননি।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top