News Flash

  • Home
  • প্রধান খবর
  • চালসা চা বাগানে দাপিয়ে বেড়াল হাতির দল, দেখতে জনগণের ভিড় উপচে পড়ল এলাকায়
Image

চালসা চা বাগানে দাপিয়ে বেড়াল হাতির দল, দেখতে জনগণের ভিড় উপচে পড়ল এলাকায়

মেটেলি, ৪ ডিসেম্বর (হি.স.): মেটেলি ব্লকের চাপরামারী জঙ্গল সংলগ্ন চালসা চা বাগানে রবিবার দিনদুপুরে চা বাগানে দাপিয়ে বেড়াল হাতির দল। ওই হাতির দল দেখতে জনগণের ভিড় উপচে পড়ল এলাকায়। হাতিদের নজরদাড়ি করতে কার্যত হিমশিম খেতে হল বনকর্মীদের।

জানা গিয়েছে, রবিবার সকালে বাগানের ১৪ নম্বর সেকশনে তিনটি হাতির একটি দল দেখতে পায় বাগানের জনগণ। ছুটির দিনে বাগানে হাতির খবর চাউর হতেই বহু মানুষের ভিড় হয় এলাকায়। এরপর দুটি হাতি মুর্তি নদী পেরিয়ে চলে যায় চাপরামারী জঙ্গলে। একটি হাতি দলছুট হয়ে চলে যায় বাগানের ১৫ নম্বর সেকশনে। সেখানে চালসা চা বাগানের পোলো ক্লাব সংলগ্ন মুর্তি নদীর ধারে একটি ঝোপের মধ্যে আশ্রয় নেয় হাতিটি। এর আগে হাতিগুলো ভোরে কিলকোট চা বাগান ও সেখান থেকে যায় ইনডং চা বাগান। শেষে চলে আসে চালসা চা বাগানে। খবর পেয়ে এদিন চালসা চা বাগানে যায় খুনিয়া স্কোয়াডের বনকর্মীরা। তারা হাতিগুলোকে চাপরামারী জঙ্গলে পাঠানোর চেষ্টা করছে।

Releated Posts

শিক্ষা ও প্রশাসনিক সংস্কারের ওপর জোর সোনম ওয়াংচুকের, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফাকে গণতন্ত্রের জয় বলে মন্তব্য

গুরুগ্রাম, ২৫ জুলাই(আইএএনএস) : কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর শিক্ষা ব্যবস্থা এবং প্রশাসনিক কাঠামোতে ব্যাপক সংস্কারের প্রয়োজনীয়তার…

ByBySandeep Biswas Jul 25, 2026

বিহার বন্‌ধে অশান্তি: পাটনায় পুলিশ-বিক্ষোভকারীদের সংঘর্ষ, রাজ্যজুড়ে জনজীবনে ব্যাঘাত

পাটনা, ২৫ জুলাই (আইএএনএস) : ছাত্র সংগঠনগুলির ডাকা বিহার বন্‌ধকে ঘিরে শনিবার পাটনায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। শহরের…

ByBySandeep Biswas Jul 25, 2026

বেঙ্গালুরুর দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দরের জন্য জমি অধিগ্রহণের বিরোধিতায় কৃষকদের পাশে বিজেপি, বিকল্প স্থান চাইলেন বি.ওয়াই. বিজয়েন্দ্র

বেঙ্গালুরু, ২৫ জুলাই (আইএএনএস): বেঙ্গালুরুর দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের জন্য কৃষিজমি অধিগ্রহণের প্রস্তাবের বিরুদ্ধে আন্দোলনরত কৃষকদের সমর্থন জানালেন…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফায় প্রিয়াঙ্কা গান্ধী: ‘দেশের যুবসমাজের কণ্ঠস্বর কেউ কখনও স্তব্ধ করতে পারবে না’

ওয়েনাড়, ২৫ জুলাই (আইএএনএস): দেশজুড়ে পরীক্ষায় অনিয়মের অভিযোগে জবাবদিহির দাবিতে চলা বিক্ষোভের মুখে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top