News Flash

  • Home
  • খেলা
  • জম্মুতে টেনিস বল ক্রিকেট রাজ্যদলের রওয়ানা রবিবার
Image

জম্মুতে টেনিস বল ক্রিকেট রাজ্যদলের রওয়ানা রবিবার

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩ ডিসেম্বর।। জাতীয় সিনিয়র টেনিস বল ক্রিকেটের আসর এবার বসছে জম্মু-‌কাশ্মীরে। ৩৩ তম ওই আসর হবে ৮-‌১১ ডিসেম্বর। তাতে অংশ নেবে ত্রিপুরা। আসরে অংশ নিতে রবিবার সকালের ট্রেণে রওয়ানা হচ্ছেন ২৪ সদস্যের ত্রিপুরার পুরুষ এবং মহিলা দল। দশরথ দেব মাঠে ২৮ নভেম্বর গঠিত হয়েছিলো ত্রিপুরা দল। ত্রিপুরা টেনিস বল ক্রিকেট সংস্থার সচিব লিটন রায় আশা করেন আসরে ভালো ফলাফল করবে ত্রিপুরা। তিনিই রাজ্য দলের কেলোয়াড়দের নাম ঘোষনা করেছেন।  ঘোষিত দল: (‌পুরুষ) সপ্তজিৎ সাহা, সুমন অধিকারী, নিলাদ্রী দেব, রাজু দেবনাথ, ইন্দ্রজিৎ‌‌ দেববর্মা, দামোদর বনিক, বিশাল দত্ত, দ্বীপজয় চৌধুরি, সুব্রত সরকার, জয়ন্ত সরকার, সঞ্জয় দে, পঙ্কজ দাস। (‌মহিলা) অর্পিতা বিশ্বাস, সাগরিকা আচার্য, রূমা দাস, খুশি দাস, ঋত্বিকা মালাকার, আবান্তিকা ভৌমিক, প্রীয়া দাস, বিউটি শীল, রিঙ্কু দেব এবং রূপালি দাস। কোচ:‌ কাহিনী দেববর্মা, ম্যানেজার:‌ বিজয় মালাকার। ‌

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top