News Flash

  • Home
  • বিনোদন
  • পাঁজরে-মাথায় চোট নিয়ে হাসপাতালে জুবিন নটিয়াল
Image

পাঁজরে-মাথায় চোট নিয়ে হাসপাতালে জুবিন নটিয়াল

হায়দরাবাদ, ২ ডিসেম্বর (হি.স.) : সিঁড়ি থেকে পড়ে গিয়ে মাথায় চোট পেলেন বলিউডের পরিচিত গায়ক জুবিন নটিয়াল ৷ বৃহস্পতিবার এই ঘটনার পর মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় গায়ককে ৷ সূত্রের খবর, তাঁর মাথা, কনুই এবং পাঁজরে চোট রয়েছে ৷ তাঁর হাতে অস্ত্রোপচারের সম্ভবনাও রয়েছে ৷ ‘রাতায়া লম্বায়া’, ‘মানিকে’-এর মত একাধিক জনপ্রিয় গানে কণ্ঠ দিয়েছেন জুবিন নটিয়াল৷ তাই তাঁর চোট অনুরাগীরদের মধ্যে উদ্বেগের জন্ম দিয়েছে।

সূত্রের খবর তাঁর কনুইয়ের হাড় ভেঙে গিয়েছে আর সেই কারণেই অস্ত্রোপচারেরও সম্ভবনা রয়েছে৷ তাঁর চোটের সর্বদা নজর রাখছেন চিকিৎসকরা ৷ কবে নাগাদ হাসপাতাল থেকে মুক্তি পেতে পারেন উত্তরাখণ্ডের গায়ক, তা অবশ্য় এখনও জানা যায়নি ৷ সম্প্রতি মুক্তি পেয়েছে জুবিনের নতুন মিউজিক ভিডিও ‘তু সামনে’। এই গানে জুবিনের জুটি বেঁধেছেন সিংহলী গায়ক ইয়োহানি ডি’সিলভা। গান প্রকাশ অনুষ্ঠানেও একসঙ্গেই হাজির হয়েছিলেন দুই তারকা ৷

Releated Posts

বাংলাদেশ সীমান্ত উত্তেজনা ও তরুণদের বিক্ষোভ নিয়ে মন্তব্য তনুশ্রী দত্তের, বললেন ‘নিশানা ভারত’

মুম্বই, ১ অগস্ট (আইএএনএস): চলমান জেন-জেড বিক্ষোভ, জাতীয় নিরাপত্তা এবং সীমান্ত পরিস্থিতি নিয়ে নিজের মত প্রকাশ করলেন অভিনেত্রী…

ByByNews Desk Aug 1, 2026

‘ভুল কাস্টিং, দুর্বল ভিএফএক্স’, ‘রামায়ণ’-এর ট্রেলার নিয়ে কটাক্ষ প্রিয়াঙ্কা চতুর্বেদীর

মুম্বই, ৩১ জুলাই (আইএএনএস): আসন্ন ভারতীয় মহাকাব্যভিত্তিক চলচ্চিত্র ‘রামায়ণ’-এর সদ্য প্রকাশিত ট্রেলার নিয়ে তীব্র সমালোচনা করলেন শিবসেনা (ইউবিটি)-র…

ByByNews Desk Jul 31, 2026

‘ডিক্লাসিফায়েড: অপারেশন সিঁদুর’-এ উঠে আসবে ভারতের ৮৮ ঘণ্টার সন্ত্রাসবিরোধী অভিযানের অজানা কাহিনি

মুম্বই, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের সন্ত্রাসবিরোধী অভিযান ‘অপারেশন সিঁদুর’-কে কেন্দ্র করে নির্মিত তথ্যচিত্র-ধর্মী সিরিজ ‘ডিক্লাসিফায়েড: অপারেশন সিঁদুর’-এর প্রথম…

ByByNews Desk Jul 31, 2026

প্রতারণা, প্রাণনাশের হুমকির অভিযোগে অভিনেতা তথা প্রাক্তন তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে পুলিশে অভিযোগ

কলকাতা, ২৯ জুলাই (আইএএনএস): বাংলা চলচ্চিত্রের অভিনেতা এবং তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে ₹৬৮ লক্ষ প্রতারণা,…

ByByNews Desk Jul 29, 2026
Scroll to Top