নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১ ডিসেম্বর৷৷ সাত সকালে গাঁজা বিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেল মুঙ্গিয়াকামী থানার পুলিশ৷ লরিতে তল্লাশি চালিয়ে মোট ৩৮৬ কেজি শুকনো গাঁজা উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ৷ ঘটনার বিবরণে জানা যায় অনান্য দিনের ন্যায় মুঙ্গিয়াকামী থানার পুলিশ আসাম-আগরতলা জাতীয় সড়কের সি.আর.পি.এফ ড্রপ গেইট সংলগ্ণ এলাকায় যান বাহন চেকিং-এ বসে৷ সেই সময় পুলিশ সন্দেহ ভাজন একটি দূরপাল্লার লরি আটক করে৷ সেই লরিতে তল্লাশি চালিয়ে মোট ৩৮৬ কেজি শুকনো গাঁজা উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ৷ একই সাথে আটক করা হয় লরির চালককে৷ ঘটনার খবর পেয়ে তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক প্রসূন কান্তি ত্রিপুরা ঘটনাস্থলে ছুটে যান৷ উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজার মূল্য তিন লক্ষাধিক টাকা হবে৷

তেলিয়ামুড়ায় তিন লক্ষাধিক টাকার গাঁজা উদ্ধার, গ্রেপ্তার লরি চালক
Tags:
Releated Posts
নার্সদের তথ্য হালনাগাদের সময়সীমা বৃদ্ধির দাবিতে স্বাস্থ্য অধিকর্তার কাছে যুব কংগ্রেসের ডেপুটেশন
আগরতলা, ১২ জুন: ত্রিপুরা নার্সিং কাউন্সিলের অধীনে নিবন্ধিত নার্সদের তথ্য হালনাগাদের জন্য নির্ধারিত সময়সীমা বৃদ্ধির দাবিতে আজ স্বাস্থ্য…
আগরতলা বিমানবন্দরে সিআইএসএফ জওয়ানদের জন্য ড্রোন সচেতনতা প্রদর্শনী, নিরাপত্তা জোরদারে উদ্যোগ আসাম রাইফেলসের
আগরতলা, ১২ জুন: আধুনিক প্রযুক্তির ক্রমবর্ধমান ব্যবহার এবং ড্রোনভিত্তিক সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় প্রস্তুতি বাড়াতে আগরতলা বিমানবন্দরে সিআইএসএফ…
নূতননগরে প্রশাসনের তৎপরতায় রুখে দেওয়া হল বাল্যবিবাহ
আগরতলা, ১২ জুন: পশ্চিম ত্রিপুরা জেলার নূতননগর এলাকায় প্রশাসনের দ্রুত ও সফল হস্তক্ষেপে একটি সম্ভাব্য বাল্যবিবাহ রোধ করা…
শান্তিরবাজারে বাড়ছে চুরির ঘটনা, নৈশকালীন টহল নিয়ে প্রশ্ন ব্যবসায়ীদের
শান্তিরবাজার, ১২ জুন: দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজারে সাম্প্রতিক সময়ে ধারাবাহিক চুরির ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ বাড়ছে ব্যবসায়ী মহল এবং…


















