News Flash

Image

সাত সকালে রক্তাক্ত মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ ডিসেম্বর৷৷  বৃহস্পতিবার সাতসকালে রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয়েছে৷ ঘটনা এয়ারপোট থানাধীন লক্ষ্মীলুঙ্গা চা বাগান এলাকায়৷ মৃতদেহ উদ্ধারকে ঘিরে গোটা এলাকায়  তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে৷ ঘটনার খবর পেয়ে ছুটে আসে এয়ারপোর্ট থানার পুলিশ৷ মৃতদেহ উদ্বার করে ময়না তদন্তের জন্য জিবিপি হাসপাতালে পাঠান৷ রহস্যজনক মৃত্যুর উদঘাটনে তদন্ত শুরু করে পুলিশ৷
ঘটনার বিবরণে জানা যায়, বৃহস্পতিবার প্রাতঃভ্রমণে বেরিয়ে লক্ষ্মীলুঙ্গা চা বাগানের শ্রমিকরা রাস্তার পাশে রক্তাক্ত এক ব্যক্তির মৃতদেহ দেখতে পায়৷ সাথে সাথে খবর দেওয়া হলে ঘটনাস্থলে ছুটে আসে এয়ারপোর্ট থানার পুলিশ৷
এয়ারপোর্ট থানার ওসি হিমান্দ্রী সরকার এসে তদন্ত শুরু করে৷ তদন্তে জানা যায় মৃত ব্যক্তির নাম স্বপন দেব (৫০)৷ বাড়ি মধ্যভূবন এলাকায়৷ তিনি আরও জানান, গত মঙ্গলবার  বাড়ি থেকে বের হয়ে উদয়পুর গিয়েছিলেন স্বপন দেব৷ আজ বৃহস্পতিবার তার মৃতদেহ উদ্ধার হয়েছে  লক্ষ্মীলুঙ্গা চা বাগান এলাকায়৷ তিনি আরও জানিয়েছেন মৃতের শরীরে অসংখ্য আঘাতের চিহ্ণ পাওয়া গেছে৷ পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জিবিপি হাসপাতালে পাঠিয়েছেন৷ স্বপন দেবকে খুন করা হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা করছেন পুলিশ এবং স্থানীয়রা৷ রহস্যজনক মৃত্যুর উদঘাটনে তদন্তে শুরু করে পুলিশ৷

Releated Posts

অ্যাপভিত্তিক গাড়ি চালককে হেনস্তার অভিযোগে কড়া পদক্ষেপ পরিবহন দপ্তরের, দুই অটোচালককে শোকজ, পুলিশের তদন্তের নির্দেশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: মহারাজা বীর বিক্রম (এমবিবি) বিমানবন্দরে অ্যাপভিত্তিক (উবার) গাড়ির চালককে হেনস্তা, গাড়ির চাবি ছিনিয়ে…

ByByReshmi Debnath Jul 27, 2026

স্কুল ছাত্রীর রহস্যজনক মৃত্যু ঘিরে ফের উত্তাল কৈলাসহর, বাবুর বাজারে এসএফআই-এর বিক্ষোভ ও পথ অবরোধ

কৈলাসহর, ২৭ জুলাই: স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যুর ঘটনায় ফের উত্তপ্ত হয়ে উঠল কৈলাসহর। মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটন এবং দোষীদের…

ByByTaniya Chakraborty Jul 27, 2026

পুরোনো শত্রুতার জেরে পুকুরে কিটনাশক ঢেলে মাছ নিধনের অভিযোগ, প্রশাসনের দ্বারস্থ মৎস্যচাষী

আগরতলা, ২৭ জুলাই: পুরোনো শত্রুতার জেরে পরিকল্পিতভাবে একটি বাণিজ্যিক মাছের পুকুরে কিটনাশক ঢেলে বিপুল পরিমাণ মাছ মেরে ফেলার…

ByByReshmi Debnath Jul 27, 2026

ঘরের ভিতর থেকে উদ্ধার যুবকের মৃতদেহ, চাঞ্চল্য

আগরতলা, ২৭ জুলাই: দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তিরবাজারের লাউগাং বড়ুয়া পাড়া এলাকায় এক যুবকের রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য…

ByByTaniya Chakraborty Jul 27, 2026
Scroll to Top