News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ভয়াবহ অগ্ণিকান্ড থেকে অল্পতে রক্ষা পেল তেলিয়ামুড়ার শান্তিনগর
Image

ভয়াবহ অগ্ণিকান্ড থেকে অল্পতে রক্ষা পেল তেলিয়ামুড়ার শান্তিনগর

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১ ডিসেম্বর৷৷   বড়সড় অগ্ণিকাণ্ডের হাত থেকে রক্ষা পেল তেলিয়ামুড়ার শান্তিনগর এলাকা৷ গ্যাসের চুল্লি জ্বালানোর সময় গ্যাস সিলিন্ডারের রেগুলেটারে আচমকা আগুন লেগে যায়৷ জানা যায় বৃহস্পতিবার দুপুরে শান্তিনগর এলাকার বাসিন্দা নারায়ণ সাহার বাড়িতে অগ্ণিকাণ্ডের ঘটনা ঘটে৷ নারায়ণ সাহার পরিবারের এক শিশু গ্যাসের চুল্লি জ্বালানোর সময় গ্যাস সিলিন্ডারের রেগুলেটারে আচমকা আগুন লেগে যায়৷ তখন বাড়ির লোকজন চিৎকার চেঁচামেচি শুরু করে৷ ছুটে আসে পাড়া প্রতিবেশীরা৷ খবর দেওয়া হয় দমকল বাহিনীর কর্মীদের৷ দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় দমকল বাহিনীর কর্মীরা৷ দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগে এলাকাবাসিরা আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসে৷ ফলে বড় সর অগ্ণিকাণ্ডের হাত থেকে রক্ষা পেল গোটা এলাকা৷

Releated Posts

বিজেপি-বিরোধী ভোট বিভাজনের লক্ষ্যে জোটের খেলা: আশিস কুমার সাহার

আগরতলা, ৭ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে তিপ্রা মথা ও বিজেপির রাজনৈতিক সমঝোতা নিয়ে মথা সুপ্রিমোর…

ByByReshmi Debnath Sep 7, 2026

মনোনয়ন জমায় বাধার অভিযোগ, পশ্চিম জেলার নির্বাচনী আধিকারিককে ডেপুটেশন সিপিআইএমের

আগরতলা, ৭ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র জমা দেওয়ার ক্ষেত্রে বাধা দেওয়ার অভিযোগ তুলে পশ্চিম জেলার…

ByByReshmi Debnath Sep 7, 2026

ফের নিয়োগের দাবিতে টেট উত্তীর্ণদের আন্দোলন, টিআরবিটিতে ডেপুটেশন

আগরতলা, ৭ সেপ্টেম্বর: পশ্চিমবঙ্গে প্রায় ৪৫০টি বেসরকারি বিএড কলেজকে ঘিরে বিতর্কের আবহের মধ্যেই ত্রিপুরায় নিয়োগের দাবিতে সরব হলেন ২০২৪…

ByByReshmi Debnath Sep 7, 2026

জিবি হাসপাতালে রোগীদের ভোগান্তি, হুইলচেয়ার-ট্রলির অভাবে দুর্ভোগের অভিযোগ

আগরতলা, ৭ সেপ্টেম্বর: রাজ্যের প্রধান চিকিৎসাকেন্দ্র জিবি হাসপাতালে রোগীদের পরিষেবা নিয়ে ফের প্রশ্ন উঠেছে। হাসপাতালে চিকিৎসা নিতে আসা…

ByByReshmi Debnath Sep 7, 2026
Scroll to Top