News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • মাইজগ্রাম সুতারকান্দি জেলা পরিষদ নকআউট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে জয়ী লঙ্গাই
Image

মাইজগ্রাম সুতারকান্দি জেলা পরিষদ নকআউট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে জয়ী লঙ্গাই

করিমগঞ্জ (অসম), ১ ডিসেম্বর (হি.স.) : জাঁকজমক পূর্ণ উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে বৃহস্পতিবার শুরু হলো মাইজগ্রাম সুতারকান্দি জেলা পরিষদ নকআউট ফুটবল টুর্নামেন্টে । লাতু মডেল হায়ার সেকেন্ডারি স্কুলের খেলোর মাঠে অথিতিবরণ পর্ব শেষে বিশেষ অথিতি অসম প্রদেশ কংগ্রেস কমিটির কার্যনির্বাহী সভাপতি কমলাক্ষ দে পুরকায়স্থের কিকঅফের মাধ্যমেই শুভারম্ভ হয় উদ্ভোধনী ম্যাচ । জাতীয় সঙ্গীত পরিবেশনের আগে দুই দলের খেলোয়াড়দের সঙ্গে পরিচয় পর্ব সারেন আমন্ত্রিত বিশেষ অতিথি বড়খলার বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর, জেলা পরিষদ সদস্যা প্রতিনিধি বজলুল হক চৌধুরী সহ লাতু ফুটবল কমিটির কর্মকর্তারা ।

বৃহস্পতিবার উদ্বোধনী ম্যাচ ছিল গোল শূন্য। শেষে সিদ্ধান্ত নিতে হয় ট্রাইবেকারের মাধ্যমে । ফলাফল ৩-১ । ঘরোয়া মাঠে উদ্বোধনী ম্যাচে লঙ্গাই এপি ক্লাবের বিরুদ্ধে খেলতে নেমে নক আউট পর্ব থেকে বিদায় নিতে হলো লাতু মালেগড় ফুটবল ক্লাবকে । দুই দলেরই দুই ডিফেন্স এর দুর্দান্ত প্রদর্শনের ফলে অনেকটাই জমে প্রথম ম্যাচ । তবে শেষ হাসি হেসে ক্যাপ্টেন কমরুল ইসলামের লঙ্গাই এপি ক্লাব । ট্রাইবেকারের জয় পরাজয় নিশ্চিত হয় ২ নম্বর হুসেন আহমেদের কিকে । লঙ্গাই এপি ক্লাবের হয়ে গোল করে পেলা, রবার্ট এবং হুসেন। অন্যদিকে লাতুর হয়ে একমাত্র গোল করে সার্কিরির ভাই।

উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির মধ্যে উপস্থিত ছিলেন কাটিগড়ায় বিধায়ক খলিল উদ্দিন মজুমদার, জেলা পরিষদ সদস্যা শিবানী শুক্লবৈদ্য, অনিলচন্দ্র দাস, শঙ্কর মালাকার, হাজি আব্দুল শুক্কুর, নুরুল ইসলাম, সঞ্জিত পাল, সেবা দলের সন্দীপ নন্দী, অনুরাগ দত্ত, জিপি সভাপতি ইশফাক আহমেদ চৌধুরী প্রমুখ।

আগামীকাল শুক্রবার ইনাথপুর ইয়ং স্টার ক্লাব নকআউট ম্যাচ খেলতে নামবে যাত্রাপুর ইয়ং স্টার ক্লাবের বিরুদ্ধে ।

Releated Posts

শিলচর পুরনিগমের প্রথম নির্বাচনের প্রস্তুতি শুরু, ওয়ার্ডভিত্তিক ভোটার তালিকা তৈরির সূচি প্রকাশ

গুয়াহাটি, ১২ জুন : অসম রাজ্য নির্বাচন কমিশন (এসইসি) শিলচর মিউনিসিপ্যাল কর্পোরেশনের (এসএমসি) প্রথম নির্বাচনের প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

শিশুশ্রম নির্মূলে সম্মিলিত উদ্যোগের আহ্বান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার

গুয়াহাটি, ১২ জুন (আইএএনএস) : বিশ্ব শিশুশ্রম বিরোধী দিবস উপলক্ষে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যের সকল স্তরের…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

খগেন মহন্তের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধার্ঘ্য, ‘বিহুর রাজা’র অবদান স্মরণ করলেন অসমের মুখ্যমন্ত্রী

গুয়াহাটি, ১২ জুন (আইএএনএস) : প্রখ্যাত অসমীয়া লোকসংগীত শিল্পী ও ‘বিহুর রাজা’ নামে খ্যাত খগেন মহন্তের মৃত্যুবার্ষিকীতে তাঁকে…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

মেঘালয় সীমান্তের ‘নো-ম্যানস ল্যান্ডে’ আটকে বাংলাদেশি নাগরিক, বিএসএফ-বিজিবি অচলাবস্থা জারি

শিলং, ১১ জুন (আইএএনএস): ভারত-বাংলাদেশ সীমান্তে মেঘালয়ের দক্ষিণ-পশ্চিম গারো হিলস জেলায় ‘নো-ম্যানস ল্যান্ড’-এ আটকে রয়েছেন এক বাংলাদেশি হিন্দু…

ByByNews Desk Jun 11, 2026
Scroll to Top