News Flash

Image

লঙ্গাই নদীপথে বাঁশ পাচার রু‌খতে গড় তৈরি লোয়াইর‌পোয়া বন দফতরের

লোয়াইর‌পোয়া (অসম), ১ ডিসেম্বর (হি.স.) : অবশেষে লঙ্গাই নদীপ‌থে অবৈধ উপা‌য়ে বনজ সম্পদ বাঁশ পাচার রু‌খে দিয়েছেন লোয়াইর‌পোয়া বন দফতরের কর্মীরা।

জানা গে‌, বন বিভা‌গের প‌ক্ষে স্থানীয় ছাগল‌মোহা সংর‌ক্ষিত বনাঞ্চল থে‌কে নে‌মে আসা পাহা‌ড়ি ছড়ায় বাঁশের গড় তৈরি করে বাঁশ পাচারের পথ বন্ধ ক‌রে দেওয়া হ‌য়ে‌ছে। ফলে এই ছড়া দি‌য়ে উজান এলাকার কোনও বাঁশ লঙ্গাই নদী পর্যন্ত এসে পৌঁছ‌তে পার‌বে না। পাশাপা‌শি কটাম‌ণি এলাকার লঙ্গাই নদী‌তে বন বিভা‌গের কর্মীরা বুধবার রা‌তে বেশ কিছু বনজ বাঁশের চা‌লি আট‌ক করেছেন বলেও খবর পাওয়া গে‌ছে।

অভি‌যোগ, বিশেষ সিন্ডিকেটের হাত ধরে বহু‌দিন ধ‌রে পাথারকান্দির উজান এলাকা হিসেবে পরিচিত রাঙামাটি মেদ‌লিছড়া সহ সংলগ্ন এলাকার সংরক্ষিত বনাঞ্চল উজাড় করে সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে লক্ষ লক্ষ টাকার বনজ বাঁশ লঙ্গাই নদীপথে পাথারকা‌ন্দি নিলামবাজার সহ জেলা সদর করিমগঞ্জে পাচার হ‌য়ে আস‌ছিল। এতে সরকারি তহবিলে কানাকড়িও জমা হয় না। অথচ প্রতি সপ্তাহে কমপক্ষে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার বনজ বাঁশ লঙ্গাই নদীপথে পাচার হ‌য়ে আস‌ছিল, অভি‌যোগ স্থানীয়‌দের।

Releated Posts

ভারতের-নেপাল রেল বাণিজ্যে ঐতিহাসিক মাইলফলক, কলকাতা বন্দর থেকে প্রথম সরাসরি কনটেনার মালবাহী ট্রেন পৌঁছাল বিরাটনগরে

গুয়াহাটি, ২৭ জুলাই (আইএএনএস) : ভারত-নেপাল রেল সংযোগে এক নতুন অধ্যায়ের সূচনা হল। প্রথমবারের মতো ৪০টি ওয়াগন নিয়ে…

ByBySandeep Biswas Jul 27, 2026

অসমে রড কারখানায় বিস্ফোরণে ৪ শ্রমিকের মৃত্যু, কারখানার মালিক-সহ গ্রেফতার ৫

গুয়াহাটি, ২৭ জুলাই (আইএএনএস): অসমের কাছাড় জেলার একটি রড উৎপাদনকারী কারখানায় ভয়াবহ বিস্ফোরণে চার শ্রমিকের মৃত্যুর ঘটনায় কারখানার…

ByByNews Desk Jul 27, 2026

সিকিমের বাজেটকে স্বাগত বিজেপির, রাজস্ব বৃদ্ধি ও কর্মসংস্থানে আরও জোর দেওয়ার দাবি

গ্যাংটক, ২৭ জুলাই (আইএএনএস): সিকিম সরকারের ২০২৬-২৭ অর্থবর্ষের ১৮,৪৫৫ কোটি টাকার বাজেটকে উন্নয়নমুখী বলে স্বাগত জানিয়েছে রাজ্য বিজেপি।…

ByByNews Desk Jul 27, 2026

মণিপুরে জঙ্গি ও মাদকবিরোধী অভিযানে সাফল্য, গ্রেফতার ৫ জঙ্গি ও ২ মাদক পাচারকারী; উদ্ধার বিপুল অস্ত্র-মাদক

ইম্ফল, ২৬ জুলাই (আইএএনএস): গত ২৪ ঘণ্টায় মণিপুরের বিভিন্ন জেলায় পৃথক অভিযানে পাঁচ জঙ্গি এবং দুই মাদক পাচারকারীকে…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top