News Flash

  • Home
  • প্রধান খবর
  • গুজরাটে প্রথম দফায় ভোটপর্ব শুরু, ৮৯টি আসনে ভূপেন্দ্র ও ইসুদান-সহ ৭৮৮ জন প্রার্থীর ভাগ্যপরীক্ষা
Image

গুজরাটে প্রথম দফায় ভোটপর্ব শুরু, ৮৯টি আসনে ভূপেন্দ্র ও ইসুদান-সহ ৭৮৮ জন প্রার্থীর ভাগ্যপরীক্ষা

আহমেদাবাদ, ১ ডিসেম্বর (হি.স.): গুজরাটে বিধানসভা নির্বাচনে প্রথম দফার ভোটগ্রহণ শুরু হয়েছে, গণতন্ত্রের উৎসবে মেতেছে গুজরাট। বৃহস্পতিবার সকাল আটটা থেকে সৌরাষ্ট্র, কচ্ছ ও দক্ষিণ গুজরাটের ৮৯টি আসনে শুরু হয়েছে ভোটগ্রহণ, এই দফায় ভাগ্যপরীক্ষা হচ্ছে মোট ৭৮৮ জন প্রার্থীর। ৭৮৮ জনের মধ্যে ৭১৮ জন পুরুষ ও ৭০ জন মহিলা প্রার্থী। প্রথম দফায় গুজরাটের মোট ১৯টি জেলায় হচ্ছে ভোটগ্রহণ। মোট ভোটারের সংখ্যা ২,৩৯,৭৬,৭৬০ জন, তাঁদের মধ্যে পুরুষ ১,২৪,৩৩,৩৬২ জন, মহিলা ১,১৫,৪২,৮১১ ও তৃতীয় লিঙ্গের ৪৯৭ জন। নির্বাচন যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় তাই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে সমস্ত বুথে।

গুজরাট বিধানসভা নির্বাচনে লড়াই মূলত বিজেপি ও কংগ্রেসের মধ্যে। পিছিয়ে নেই আম আদমি পার্টিও। ৮৯টি আসনেই প্রার্থী দিয়েছে বিজেপি ও কংগ্রেস, আম আদমি পার্টি প্রার্থী দিয়েছে ৮৮টি আসনে। প্রথম দফায় হেভিওয়েট প্রার্থীদের মধ্যে রয়েছেন মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল, আপ-এর মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ইসুদান গাধভি, বিজেপি প্রার্থী হার্দিক প্যাটেল, অল্পেশ ঠাকুর, গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সাংভি, ক্রিকেটার রবীন্দ্র জাদেজার স্ত্রী রাভিবা জাদেজা প্রমুখ।
গুজরাটে দ্বিতীয় দফায় ভোটগ্রহণ হবে আগামী ৫ ডিসেম্বর, ওই দিন মোট ১৮২টি আসনের মধ্যে বাকি ৯৩টি আসনে ভোটগ্রহণ হবে। ফল ঘোষণা হবে ৮ ডিসেম্বর।

Releated Posts

চার রাজ্যে নতুন মাল্টি-ট্র্যাকিং প্রকল্পে রেল পরিকাঠামো ও যোগাযোগ ব্যবস্থায় বড় গতি: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৯ আগস্ট (আইএএনএস): অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গে রেল পরিকাঠামো ও যোগাযোগ ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে চারটি…

ByByNews Desk Aug 19, 2026

ঝাড়খণ্ডে পরীক্ষা বাতিল নিয়ে সিআইডি তদন্তের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন বাবুলাল মারান্ডির, সিবিআই তদন্তের দাবি পুনর্ব্যক্ত

নয়াদিল্লি, ১৯ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ডে একাধিক জেপিএসসি ও জেএসএসসি পরীক্ষা বাতিলের পর তদন্তের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললেন রাজ্যের…

ByByNews Desk Aug 19, 2026

ঝাড়খণ্ডে একের পর এক পরীক্ষা বাতিলে নতুন করে বিক্ষোভ, সচিবালয় চত্বরে ঢুকে পড়লেন নির্বাচিত প্রার্থীরা

রাঁচি, ১৯ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ডে একাধিক ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন এবং ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশন-এর নিয়োগ পরীক্ষা বাতিলের…

ByByNews Desk Aug 19, 2026

রাহুল গান্ধী চাইলে সংসদে বিরোধীরা স্লোগান ও হট্টগোল করত না: কিরেন রিজিজু

নয়াদিল্লি, ১৯ আগস্ট (আইএএনএস): লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী চাইলে সদ্য সমাপ্ত বাদল অধিবেশনে বিরোধী সাংসদরা সংসদে হট্টগোল…

ByByNews Desk Aug 19, 2026
Scroll to Top