News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রক্ষণাবেক্ষণের অভাবে বড়মুড়ায় হতাই কতর পার্কে কমছে পর্যটক
Image

রক্ষণাবেক্ষণের অভাবে বড়মুড়ায় হতাই কতর পার্কে কমছে পর্যটক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ নভেম্বর৷৷ রক্ষণাবেক্ষণ ও নতুনত্বের অভাবে বর্তমানে গরিমা হারাচ্ছে বড়োমুড়া পাহাড়ের পাদদেশে গড়ে উঠা হাতাই কতর ইকো পার্ক৷ শীতকালে প্রকৃতির প্রাকৃতিক রূপ তেমন ভাবে পর্যটকদের আকর্ষণ করতে পারছে না৷ অনান্য বছর প্রকৃতির সৌন্দর্য্যের উপর ভর করে ভ্রমণ পিপাসুরা নভেম্বর মাস থেকেই হাতাই কতর ইকো পার্কে ভিড় জমাতো৷ কিন্তু এ বছরের নভেম্বর মাস গেলো তেমন ভাবে জাঁকিয়ে শীত পড়েনি৷ যার ফলে শীতকালে প্রকৃতির প্রাকৃতিক রূপ তেমন ভাবে পর্যটকদের আকর্ষণ করতে পারছে না৷ যদিও বণ দপ্তর এই ইকোপার্কের সৌন্দর্যায়নের জন্য কাজ করলেও অনেকটা দায় সাড়া ভাবে৷ উপরন্ত হাতাই কতর ইকো পার্কে কোন নতুনত্বের ছাপ পাওয়া যায়নি৷ এদিকে বড়মুড়া ফরেস্ট বিট অফিসার নির্মল দাস জানান এই ইকো পার্কে একটি নৌকা আনা হবে পর্যটকদের আকর্ষিত করার উদ্দেশ্যে৷ এছাড়াও দুইটি গাড়ি পার্কিং জোন তৈরি করা হবে বলে জানান তিনি৷ মূলত অক্টোবর, নভেম্বর মাস থেকেই পার্ক গুলিকে সুন্দরায়ন ও নতুনত্ব সংযোজন করা প্রয়োজন৷ কারণ, পার্কে যতটা নতুনত্ব সংযোজন ঘটানো হবে, ততবেশি পার্কের প্রতি আকর্ষিত হবে পর্যটকেরা৷ এতে রাজ কোষাগারে রাজস্ব আদায় ও হবে৷

Releated Posts

গাড়ির ধাক্কায় গুরুতর আহত মহিলা, চোখের চিকিৎসার জন্য পরিবারের সাহায্যের আবেদন

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: গত ৩১ আগস্ট আগরতলা শহরের আখাউড়া রোড এলাকায় পুলিশ সুপারের গাড়ির ধাক্কায় আহত আয়েশা খাতুন।…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

কমলপুরে বাড়ির তালা ভেঙে দুঃসাহসিক চুরি, নগদ টাকা ও চার ভরি সোনা লুট

কমলপুর, ১৫ সেপ্টেম্বর: কমলপুর শহরের বাইপাস সড়ক সংলগ্ন এলাকায় একটি বাড়িতে তালা ভেঙে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByReshmi Debnath Sep 15, 2026

সংগঠন শক্তিশালী করতে মহিলা মোর্চার নবনিযুক্ত পদাধিকারীদের নিয়ে বৈঠক

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ বিজেপি মহিলা মোর্চার নবনিযুক্ত পদাধিকারীদের নিয়ে সাংগঠনিক পরিচয় পর্ব অনুষ্ঠিত হয়েছে। আজ আয়োজিত…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

বেহাল রাস্তা ও পানীয় জলের সংকটে নাজেহাল গাবর্দীবাসী

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: দীর্ঘদিন ধরে বেহাল সড়ক ও পানীয় জলের সমস্যায় ভুগছেন জম্পুইজলা আর ডি ব্লকের অন্তর্গত গাবর্দী…

ByByTaniya Chakraborty Sep 15, 2026
Scroll to Top