News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নেশা মুক্ত ত্রিপুরা গড়তে তেলিয়ামুড়ায় সচেতনতা কর্মসূচি
Image

নেশা মুক্ত ত্রিপুরা গড়তে তেলিয়ামুড়ায় সচেতনতা কর্মসূচি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ নভেম্বর৷৷ খেলো ত্রিপুরা, সুস্থ ত্রিপুরা, এই শ্লোগানকে সামনে রেখে তেলিয়ামুড়া মহকুমা যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে নেশা মুক্ত ত্রিপুরা রাজ্য গড়ার লক্ষ্যে বিশেষ সচেতনতা অভিযান করা হয় তেলিয়ামুড়ার চিত্রাঙ্গদা কলা কেন্দ্রে৷ এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়, তেলিয়ামুড়া পৌর পরিষদের চেয়ারম্যান রূপক সরকার,  তেলিয়ামুড়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান যমুনা দাস, তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক প্রসূন কান্তি ত্রিপুরা, এলাকার বিশিষ্ট সমাজসেবী রঞ্জিত সূত্র সহ অন্যান্যরা৷ প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়৷ অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে বিধায়িকা কল্যাণী রায় বলেন  নেশা মুক্ত ত্রিপুরা গঠন করতে হবে৷ তার জন্য যুব সমাজকে এগিয়ে আসতে হবে৷ কারণ একাংশ যুবক নেশার কড়াল গ্রাসের শিকার হচ্ছে৷ এই নিয়ে যুবকদের ভাবতে হবে৷ তার থেকে পরিত্রাণ পেতে হবে৷ তার জন্য সচেতনতা শিবির করতে হবে৷ যুব সমাজকে নেশার করাল গ্রাস থেকে মুক্ত করার জন্য খেলো ত্রিপুরা, সুস্থ ত্রিপুরার প্রয়োজন৷

Releated Posts

মধুপুর বাজারে আগুনে পুড়ে ছাই মিষ্টির দোকান, প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতির দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: সিপাহীজলা জেলার মধুপুর পূর্ব বাজারে অগ্নিকাণ্ডে একটি মিষ্টির দোকান সম্পূর্ণ পুড়ে যাওয়ার ঘটনায়…

ByByReshmi Debnath Jul 31, 2026

গোমতী জেলা হাসপাতাল পরিদর্শনে বিধায়ক-জেলাশাসক, স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে জোর

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৩১ জুলাই: গোমতী জেলা হাসপাতালের স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়ন এবং পরিকাঠামোগত উন্নয়নকে আরও শক্তিশালী করার লক্ষ্যে…

ByByReshmi Debnath Jul 31, 2026

১০ আগস্টের জেলভরো আন্দোলনের সমর্থনে ডুকলিতে সিপিআই(এম)-এর বিক্ষোভ মিছিল, কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে সরব নেতৃত্ব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: আগামী ১০ আগস্ট ঘোষিত জেলভরো আন্দোলন সফল করার লক্ষ্যে শুক্রবার সিপিআই(এম)-এর ডুকলি মহকুমা কমিটির…

ByByReshmi Debnath Jul 31, 2026

উচ্চ আদালতের শুনানির পর এয়ারপোর্ট থানার মহিলা এসআই যমুনা রায় বরখাস্ত, মামলার পরবর্তী শুনানি ৬ আগস্ট

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: অভিযোগকারিণীকে মামলা প্রত্যাহারের জন্য হুমকি দেওয়ার অভিযোগে এয়ারপোর্ট থানার মহিলা সাব-ইন্সপেক্টর (এসআই) যমুনা রায়কে…

ByByReshmi Debnath Jul 31, 2026
Scroll to Top