News Flash

  • Home
  • ত্রিপুরা
  • এসডিজি ইন্ডিয়া ইনডেক্সে দেশের প্রথম ১৫ টি জেলার মধ্যে রাজ্যের ৮ টি জেলা স্থান করে নিয়েছে
Image

এসডিজি ইন্ডিয়া ইনডেক্সে দেশের প্রথম ১৫ টি জেলার মধ্যে রাজ্যের ৮ টি জেলা স্থান করে নিয়েছে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ নভেম্বর৷৷  মঙ্গলবার পরিকল্পনা দপ্তরের আধীন ডাইরেক্টরেট অফ ইকোনোমিকস এন্ড স্ট্যাটিস্টিকস-র উদ্যোগে মহাকরণে সাংবাদিক সম্মেলন করে বিভিন্ন তথ্য তুলে ধরেন সচিব জুবের আলী হাসমি৷ বর্তমানে ডিজিটাল মাধ্যমে তথ্য সংগ্রহ করা হচ্ছে বলে জানান তিনি৷ ২০১১-১২ সালে রাজ্যে মাথাপিছু গড় আয় ছিল ৪৭,১৫৫ টাকা৷ সেই সময় ভারতে মাথাপিছু গড় আয় ছিল ৬৩,৪৬২ টাকা৷  ২০১৯-২০ সালে রাজ্যে মাথা পিছু গড় আয় বৃদ্ধি পেয়ে হয়েছে ১লক্ষ ২১ হাজার ৪৫৬ টাকা৷ অন্যদিকে ভারতে মাথাপিছু গড় আয় দাঁড়িয়েছে ১লক্ষ ৩২ হাজার ১১৫ টাকা৷ অন্যদিকে ২০১২-১৩ সালে রাজ্যে অর্থনৈতিক উন্নয়নের হার ছিল ৮.৬৭৷ ২০২১-২২ সালে রাজ্যের অর্থ নৈতিক উন্নয়নের হার ৮.৬৯৷ যেখানে ভারতে অর্থ নৈতিক উন্নয়নের হার ৮.৬৮৷ দেশের মোট অর্থনীতির দশমিক ২৬ শতাংশ শেয়ার করে ত্রিপুরা৷ ২০২২ সালের জুলাই মাস থেকে শুরু হয়েছে ন্যাশনাল সার্ভের কাজ৷ আগামী এক বছর চলছে এই সার্ভে৷ দুটো কম্পোনেন্টের উপর রাজ্যের সমস্ত জেলায় এই সার্ভের কাজ চলছে বলে জানান যুগ্ম অধিকর্তা চিরঞ্জিব ঘোষ৷ ১৪৪ টি গ্রামীন এলাকা এবং ৭৬ আরবান ভিলেজে হচ্ছে সার্ভে৷ ট্যাপ মুডে কাজ চলছে বলেও জানান তিনি৷ নীতি আয়োগের সুচীতে ত্রিপুরা বেষ্ট পারফর্মিং রাজ্য হিসাবে উঠে এসেছে৷ এস ডি জি ইন্ডিয়া ইনডেক্সে দেশের প্রথম ১৫ টি জেলার মধ্যে রাজ্যের ৮ টি জেলা স্থান করে নিয়েছে বলে জানান তিনি৷

Releated Posts

মধুপুর বাজারে আগুনে পুড়ে ছাই মিষ্টির দোকান, প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতির দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: সিপাহীজলা জেলার মধুপুর পূর্ব বাজারে অগ্নিকাণ্ডে একটি মিষ্টির দোকান সম্পূর্ণ পুড়ে যাওয়ার ঘটনায়…

ByByReshmi Debnath Jul 31, 2026

গোমতী জেলা হাসপাতাল পরিদর্শনে বিধায়ক-জেলাশাসক, স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে জোর

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৩১ জুলাই: গোমতী জেলা হাসপাতালের স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়ন এবং পরিকাঠামোগত উন্নয়নকে আরও শক্তিশালী করার লক্ষ্যে…

ByByReshmi Debnath Jul 31, 2026

১০ আগস্টের জেলভরো আন্দোলনের সমর্থনে ডুকলিতে সিপিআই(এম)-এর বিক্ষোভ মিছিল, কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে সরব নেতৃত্ব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: আগামী ১০ আগস্ট ঘোষিত জেলভরো আন্দোলন সফল করার লক্ষ্যে শুক্রবার সিপিআই(এম)-এর ডুকলি মহকুমা কমিটির…

ByByReshmi Debnath Jul 31, 2026

উচ্চ আদালতের শুনানির পর এয়ারপোর্ট থানার মহিলা এসআই যমুনা রায় বরখাস্ত, মামলার পরবর্তী শুনানি ৬ আগস্ট

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: অভিযোগকারিণীকে মামলা প্রত্যাহারের জন্য হুমকি দেওয়ার অভিযোগে এয়ারপোর্ট থানার মহিলা সাব-ইন্সপেক্টর (এসআই) যমুনা রায়কে…

ByByReshmi Debnath Jul 31, 2026
Scroll to Top