News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সমাজদ্রোহীর বিরুদ্ধে শাস্তির দাবীতে পূর্ব থানায় ডেপুটেশন অটো চালকদের
Image

সমাজদ্রোহীর বিরুদ্ধে শাস্তির দাবীতে পূর্ব থানায় ডেপুটেশন অটো চালকদের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ নভেম্বর৷৷  সমাজদ্রোহীর বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবিতে মঙ্গলবার পূর্ব আগরতলা থানার দ্বারস্থ হল জিবি অটো স্ট্যান্ডের অটো চালকরা৷
অটো চালকরা জানান দীর্ঘ দিন ধরে সুশান্ত সরকার ওরফে লিটন মোদক নামে এক সমাজদ্রোহী দীর্ঘদিন ধরে তাদের উপর জুলুমবাজি করছে৷ জিবি-চন্দ্রপুর, জিবি-ধলেশ্বর, জিবি-মোটরস্ট্যান্ড সড়কের অটো চালকদের প্রতিনিয়ত সে হুমকি প্রদর্শন করে, তাদের কাছ থেকে অর্থ আদায় করে নিয়ে যাচ্ছে৷ অভিযুক্ত সমাজদ্রোহী নিজেকে শাসক দলের শ্রমিক সংগঠনের নেতৃত্ব পরিচয় দিয়ে এই জুলুমবাজি করে আসছে দীর্ঘ সাড়ে চার বছর ধরে৷ মাঝ রাস্তায় সে অটো থামিয়ে অটো থেকে যাত্রীদের টানা হেঁচড়া করে নামিয়ে নিয়ে যায়৷ এমনকি অভিযুক্ত সমাজদ্রোহী অটো যাত্রীদের সাথে দুর্ব্যবহার করে বলেও অভিযোগ৷ তাই এক প্রকার অতিষ্ঠ হয়ে এইদিন জিবি অটো স্ট্যান্ডের অটো চালকরা পুলিশের দ্বারস্থ হয়েছেন বলে জানান৷

Releated Posts

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিল্লিস্থিত এইমস হাসপাতালের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে রাজ্যেই উজ্জলা বিশ্বাস (সরকার)-এর কন্যার উন্নত চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্য সরকার সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করছে এবং নানা সহায়তা করে যাচ্ছে। রাজ্যে…

ByByReshmi Debnath Sep 16, 2026

রাণীরবাজারে বৃদ্ধার রহস্যমৃত্যু, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাণীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় আঁখি ঘোষ নামে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

রান্নার গ্যাসের সিলিন্ডারের ঘাটতির অভিযোগ, যোগেন্দ্রনগরের সরলা এজেন্সিতে ভোক্তাদের বিক্ষোভ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের সম্পূর্ণ আকাল না থাকলেও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top