News Flash

  • Home
  • খেলা
  • মাঠের সাফল্যের লক্ষ্যে রামকৃষ্ণ ক্লাবে কালিংপং-এর ৫ ফুটবলার
Image

মাঠের সাফল্যের লক্ষ্যে রামকৃষ্ণ ক্লাবে কালিংপং-এর ৫ ফুটবলার

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৯ নভেম্বর।। উদ্বোধনী দিনেই মাঠে নামবে রামকৃষ্ণ ক্লাব। প্রতিপক্ষ লালবাহাদুর ব্যায়ামাগার। ২ ডিসেম্বর হবে ম্যাচটি। উমাকান্ত মিনি স্টেডিয়ামে। রাজ্য ফুটবল সংস্থা আয়োজিত ‘‌শ্যাম সুন্দর কোং জুয়েলার্স’ চন্দ্র মেমোরিয়াল প্রাইজমানি লিগ ফুটবলে। ওই ম্যাচে ভালো ফলাফলের জন্য জোড় প্রস্তুতি শুরু করে দিয়েছে রামকৃষ্ণ ক্লাব। শিল্ডের প্রথম ম্যাচে বীরেনদ্র ক্লাবের কাছে পরাজিত হয়ে আসর থেকে ছিটকে গিয়েছিলো গেলোবারের তৃতীয় স্থানাধিকারী ওই দলটি। লিগ ভালো ফলাফলরে জন্য শক্তি বাড়াচ্ছে রামনগরের ওই ক্লাবটি। দলের জার্সি গায়ে জড়িয়ে খেলার জন্য আজ কালিংপং এর ৫ ফুটবলার দলের সঙ্গে যোগ দিচ্ছেন:‌ রাজু বাসফোর, সোনম শেরপা,ধনরাজ তামাং,শুভন সূত্রধর এবং পাসাং তামাং। ওই ৫ ফুটব‌লার গেলোবছরও দলের হয়ে খেলেছিলেন। এবং কর্মকার্তাদের মন জয় করে নিয়েছিলেন। জানা গেছে, আজ দুপুরে দলের সঙ্গে যোগ দেবেন ৫ ফুটবলার। বৃহস্পতিবার থেকে অনুশীলনেও নামবেন। মঙ্গলবার সকালে উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুশীলনের ফঁাকে এ কথা জানান কোচ কৌশিক রায়। তিনি মনে করেন,”কালিংপং এর ৫ ফুটবলার যোগ দিলে দলের শক্তি অনেকটাই বাড়বে আমার বিশ্বাস। তখন অন্য দল গুলোকে কড়া চ্যালেঞ্জ ছুনে দিতে পারবো আমরা”।‌ এদিকে অনুশীলনে ফুটবলারদের শারীরিক সক্ষমতা বাড়ানোর উপরই বেশী জোড় দিচ্ছেন রামকৃষ্ণ কোচ।

Releated Posts

মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…

ByByNews Desk Jun 16, 2026

চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…

ByByNews Desk Jun 16, 2026

‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ

বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…

ByByNews Desk Jun 15, 2026

মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…

ByByNews Desk Jun 14, 2026
Scroll to Top