News Flash

  • Home
  • বাণিজ্য
  • রেকর্ড উচ্চতা ছাড়াল বাজার, আশা চলতি সপ্তাহেই নিফটি ১৯০০০ ছাড়াবে
Image

রেকর্ড উচ্চতা ছাড়াল বাজার, আশা চলতি সপ্তাহেই নিফটি ১৯০০০ ছাড়াবে

কলকাতা, ২৮ নভেম্বর (হি. স.) : আশাহত করল না বাজার। সোমবারই দুরন্ত ছুট দিল স্টক এক্সচেঞ্জ। সোমবার সপ্তাহের প্রথম দিনেই ভারতীয় শেয়ার বাজার ঐতিহাসিক মাইলফলক ছুঁল। মূলত, রিলায়েন্সের ‘স্টকে বুম’-এর কারণেই অনেকটাই এগিয়ে গিয়েছে বাজার।

আজকের ট্রেডিং সেশনে বিএসই সেনসেক্স ও এনএসই নিফটি উভয় সূচকই রেকর্ড উচ্চতায় পৌঁছোয়। এই নিয়ে প্রথমবার সেনসেক্স ৬২,৭০০ ও নিফটি ১৮,৬১৪ স্তরে পৌঁছোয়।

বাজারের সূচক বলছে, রিলায়েন্সের জন্য এদিন বাজারে এই দুর্দান্ত উত্থান দেখা যায়। সেখানে বাজারের বন্ধের সময় মুম্বই স্টক এক্সচেঞ্জের সূচক সেনসেক্স ৬২,৫০৪ পয়েন্টে ২১১ পয়েন্টে পৌঁছোয়। প্রথমবারের মতো ৬২,৫০০-এর উপরে বন্ধ হয়।

আজ বাজারে আইটি, মেটাল, মিডিয়া, ভোগ্যপণ্য খাতের শেয়ারে বিক্রি বেড়েছে। যদিও ব্যাঙ্কিং, অটো, ফার্মা, এফএমসিজি, এনার্জি, ইনফ্রা, কমোডিটিস ও অয়েল অ্যান্ড গ্যাস সেক্টরের শেয়ারের দাম বেড়েছে। পরিসংখ্যান বলছে, মিড-ক্যাপ ও স্মল-ক্যাপ স্টকগুলিও একটি ভাল উচ্চতায় পৌঁছেছে।

Releated Posts

২০৪৭ সালের মধ্যে ৩০ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে ন্যায্য বাণিজ্য ও পুনর্ব্যবহারের উপর জোর পীযূষ গোয়েলের

নয়াদিল্লি, ১২ আগস্ট (আইএএনএস): ২০৪৭ সালের মধ্যে ভারতকে ৩০ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যে দেশের ব্যবসায়ী ও…

ByByNews Desk Aug 12, 2026

আদানির প্রকল্পস্থলে কাজ করা তরুণদের মধ্যে নিজের অতীতের ছায়া দেখেন গৌতম আদানি

আহমেদাবাদ, ১২ আগস্ট (আইএএনএস): দেশের বিভিন্ন প্রান্ত থেকে আদানি গোষ্ঠীর বিভিন্ন প্রকল্পস্থলে কাজ করতে আসা লক্ষ লক্ষ তরুণের…

ByByNews Desk Aug 12, 2026

২০৩১ অর্থবর্ষে ভারতের গাড়ির বাজার ৬১-৬৩ লক্ষ ইউনিটে পৌঁছতে পারে: মারুতি সুজুকি

নয়াদিল্লি, ৯ আগস্ট (আইএএনএস): ২০৩০-৩১ অর্থবর্ষের মধ্যে ভারতের গাড়ির বাজার ৬১ থেকে ৬৩ লক্ষ ইউনিটে পৌঁছতে পারে এবং…

ByByNews Desk Aug 9, 2026

দেশে ইউরিয়া উৎপাদন বাড়াতে ‘ন্যাশনাল ইনভেস্টমেন্ট পলিসি ফর ইউরিয়া-২০২৬’-এ কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন

নয়াদিল্লি, ১৫ জুলাই (আইএএনএস): দেশে ইউরিয়া উৎপাদন বৃদ্ধি এবং সার ক্ষেত্রে আত্মনির্ভরতা অর্জনের লক্ষ্যে ‘ন্যাশনাল ইনভেস্টমেন্ট পলিসি ফর…

ByByNews Desk Jul 15, 2026
Scroll to Top