News Flash

  • Home
  • দিনের খবর
  • অন্যায়ের কাছে মাথা নত করেননি গুরু তেগ বাহাদুর, তাঁর শিক্ষা অনুপ্রাণিত করে চলেছে : প্রধানমন্ত্রী
Image

অন্যায়ের কাছে মাথা নত করেননি গুরু তেগ বাহাদুর, তাঁর শিক্ষা অনুপ্রাণিত করে চলেছে : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ২৮ নভেম্বর (হি.স.): শিখদের নবম গুরু, গুরু তেগ বাহাদুরকে তাঁর বলিদান দিবসে অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী জানিয়েছেন, অন্যায়ের কাছে মাথা নত করেননি গুরু তেগ বাহাদুর, তাঁর শিক্ষা অনুপ্রাণিত করে চলেছে। শিখদের প্রথম গুরু, গুরু নানকের শিক্ষা অনুসরণকারী গুরু তেগ বাহাদুর ছিলেন শিখদের নবম গুরু। ইসলাম গ্রহণ করতে অস্বীকার করায় ১৬৭৫ সালে মুঘল শাসক ঔরঙ্গজেব প্রকাশ্যে তাঁর শিরচ্ছেদ করেন।

সোমবার সকালে টুইট করে প্রধানমন্ত্রী জানিয়েছেন, “গুরু তেগ বাহাদুরকে তাঁর বলিদান দিবসে শ্রদ্ধা জানাচ্ছি। নিজের নীতি ও আদর্শের প্রতি সাহস এবং অটল প্রতিশ্রুতির জন্য সর্বজনীনভাবে প্রশংসিত তিনি।” টুইটে প্রধানমন্ত্রী আরও লিখেছেন, তিনি অত্যাচার এবং অবিচারের কাছে মাথা নত করতে অস্বীকার করেছিলেন। তাঁর শিক্ষা আমাদের অনুপ্রাণিত করে চলেছে।

Releated Posts

মহারাষ্ট্রে টানা ভারী বৃষ্টি, পালঘরে ২০৩.৩ মিমি বৃষ্টিপাত; একাধিক নদী বিপদসীমার উপরে

মুম্বই, ৭ জুলাই (আইএএনএস): গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রের একাধিক জেলায় প্রবল বর্ষণে জনজীবন বিপর্যস্ত হয়েছে। জলাবদ্ধতা, নদীর জলস্তর…

ByByNews Desk Jul 7, 2026

বারুইপুর ধর্ষণ ও হত্যাকাণ্ড: যে পুকুর থেকে উদ্ধার হয় শিশুর দেহ, তার কাছেই সম্ভাব্য ‘ঘটনাস্থল’ চিহ্নিত করল পুলিশ

কলকাতা, ৭ জুলাই (আইএএনএস): দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে ১২ বছর বয়সী এক নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনার তদন্তে…

ByByNews Desk Jul 7, 2026

‘মিসিং লিঙ্ক’-এ ভূমিধসের জন্যও নেহরুই দায়ী! ব্যঙ্গ করে মহাযুতি সরকারকে কটাক্ষ এমএনএসের

মুম্বই, ৭ জুলাই (আইএএনএস): মুম্বই-পুণে এক্সপ্রেসওয়ের সদ্য উদ্বোধন হওয়া ‘মিসিং লিঙ্ক’ প্রকল্পে ভূমিধসের ঘটনাকে কেন্দ্র করে মহারাষ্ট্রের মহাযুতি…

ByByNews Desk Jul 7, 2026

সিএএ-র আওতায় নাগরিকত্ব প্রদানের প্রক্রিয়া শীঘ্রই সম্পন্ন হবে: অমিত শাহ

কলকাতা, ৬ জুলাই (আইএএনএস) : প্রতিবেশী দেশগুলিতে ধর্মীয় নির্যাতনের শিকার হয়ে ভারতে, বিশেষ করে পশ্চিমবঙ্গে আশ্রয় নেওয়া প্রকৃত…

ByBySandeep Biswas Jul 6, 2026
Scroll to Top