News Flash

  • Home
  • ত্রিপুরা
  • গ্রামীণ অর্থনীতির বিকাশ রাজ্যের অর্থনৈতিক বুনিয়াদকে সুুদৃঢ় করবে ঃ মুখ্যমন্ত্রী
Image

গ্রামীণ অর্থনীতির বিকাশ রাজ্যের অর্থনৈতিক বুনিয়াদকে সুুদৃঢ় করবে ঃ মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ নভেম্বর৷৷ গ্রামীণ অর্থনীতির বিকাশ রাজ্যের অর্থনৈতিক বুনিয়াদকে সুুদৃঢ় করবে৷ এক্ষেত্রে ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্ক বিশেষ ভূমিকা পালন করছে৷ আজ মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্কের ১০১টি বিজনেস করেসপণ্ডেন্স সেন্টারের সূচনা করে একথা বলেন৷ মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা আজ তাঁর সরকারি বাসভবনে এক ভার্চুয়াল অনুষ্ঠানে এই বিজনেস করেসপণ্ডেন্স সেন্টারের সূচনা করেন৷ মুখ্যমন্ত্রী গ্রামীণ ব্যাঙ্কের জনকল্যাণমূলক এই উদ্যোগের সাধুবাদ জানান৷
গ্রামীণ ব্যাঙ্কের বিজনেস করেসপণ্ডেন্স সেন্টারের সূচনা করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরার গ্রামীণ ব্যাঙ্ক বরাবরই রাজ্যের গ্রামা’লে জনকল্যাণে উল্লেখযোগ্য পরিষেবা প্রদান করে চলছে৷ আজকের নতুন ১০১টি বিজনেস করেসপণ্ডেন্স সেন্টার সহ মোট ৪৯৮টি ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্কের বিজনেস করেসপণ্ডেন্স সেন্টার রয়েছে৷ তিনি আরও বলেন, এই বিজনেস করেসপণ্ডেন্স সেন্টারের মাধ্যমে ডিপোজিট, ব্যালেন্স এনক্যুয়ারি, ফাণ্ড ট্রান্সফার, স্ব-সহায়ক দলের আর্থিক লেনদেন, অ্যাকাউন্ট ওপেনিং ইত্যাদি সহ ১২ ঘন্টা গ্রাহকরা বিভিন্নভাবে ব্যাঙ্কিং পরিষেবার সুুযোগ নিতে পারবে৷ তিনি বলেন, নতুন এই ১০১টি করেসপণ্ডেন্স সেন্টারগুলির মধ্যে পশ্চিম ত্রিপুরা জেলায় রয়েছে ২২টি, সিপাহীজলায় ১৪টি, গোমতী জেলায় ১২টি, দক্ষিণ ত্রিপুরা জেলায় ১৬টি, ধলাই জেলায় ৯টি, খোয়াই জেলায় ১৬টি, ঊনকোটি জেলায় ৫টি ও উত্তর ত্রিপুরা জেলায় ৭টি৷

Releated Posts

বিদ্যুৎ ও রাস্তার বেহাল অবস্থা নিয়ে ক্ষোভ, অভিযোগ জোলাইবাড়ির মধুলা সর্দার পাড়ার বাসিন্দাদের

জোলাইবাড়ি, বুধবারঃ দক্ষিণ ত্রিপুরা জেলার জোলাইবাড়ি বিধানসভা এলাকার মুহুরীপুর আর এফ-এর মধুলা সর্দার পাড়ায় বিদ্যুৎ পরিষেবা ও রাস্তার…

ByByReshmi Debnath Apr 29, 2026

ঝড়ে বিধ্বস্ত বিদ্যুৎ পরিকাঠামো, দুর্যোগেও ময়দানে নিগম কর্মীরা, তদারকিতে স্বয়ং মন্ত্রী রতন লাল নাথ

আগরতলা, ২৯ এপ্রিল : প্রকৃতির নির্মম আঘাতে বিপর্যস্ত গোটা রাজ্য। গত দুদিনের প্রবল ঝড় ও ভারী বৃষ্টিতে শুধু…

ByByTaniya Chakraborty Apr 29, 2026

সরকারি হাসপাতালের প্রবেশপথে বেসরকারি সংস্থার বিজ্ঞাপন, প্রশ্নের মুখে কর্তৃপক্ষ

ধর্মনগর, ২৯ এপ্রিল: ধর্মনগর জেলা হাসপাতালের প্রবেশপথে বেসরকারি স্বাস্থ্য সংস্থা ‘ঊনকোটি হসপিটাল’-এর বিজ্ঞাপন ব্যানার ঘিরে বুধবার চাঞ্চল্যের সৃষ্টি…

ByByTaniya Chakraborty Apr 29, 2026

জাতীয় সড়কের উপর ঝুলছে হাইভোল্টেজ তার, বিপজ্জনক অবস্থায় বিদ্যুতের খুঁটি, অল্পেতে রক্ষা ব্যবসায়ী

আগরতলা, ২৯ এপ্রিল ; বিশ্রামগঞ্জের পুষ্করবাড়ী জাতীয় সড়কের পাশে সৎসঙ্গ আশ্রম সংলগ্ন এলাকায় চরম বিপজ্জনক অবস্থায় পড়ে রয়েছে…

ByByTaniya Chakraborty Apr 29, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top