ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৮ নভেম্বর।। ক্রিকেট আম্পায়ারদের নিয়ে বৃহৎ আয়তনের এক বেসিক কোর্স শুরু হয়েছে। ক্রিকেটের নিয়ম-কানুন নিয়ে কোর্স, প্রশিক্ষণ ও প্রশ্নোত্তর পর্ব চলবে ১ ডিসেম্বর পর্যন্ত। ২ ডিসেম্বরে পরীক্ষার ব্যবস্থা রাখা হয়েছে। আগরতলা, শান্তিরবাজার এবং কৈলাশহরে এই বেসিক লেভেল আম্পায়ারিং কোর্স কাম এক্সামিনেশন- এর ব্যবস্থাপনা একযোগে শুরু হয়েছে। ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের উদ্যোগে এটি একটি দারুণ আয়োজন। বিসিসিআই-এর তিনজন সিনিয়র আম্পায়ার এডুকেটর এসেছেন এবং এই বেসিক লেভেল আম্পায়ারিং কোর্স-এ আলোচনায় অংশ নিয়েছেন। তারা হলেন মুম্বাইয়ের মদন মোহন আর সিং, নাগপুরের ভূপিন্দর সিং ভাট্টি ও কলকাতার ফ্র্যান্সিস গোমস। বেসিক লেবেল আম্পায়ারিং কোর্স এর মাধ্যমে আম্পায়ারদের পরীক্ষা নেওয়ারও ব্যবস্থা করা হচ্ছে এবং ফলাফলের ভিত্তিতে তাদের গ্রেড দেওয়ার ব্যবস্থা করা হবে। ইতিমধ্যে ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের রেজিস্ট্রিকৃত ১০১ জন আম্পায়ারের মধ্যে আজ প্রথম দিনে ৭৩ জন আম্পায়ার প্রশিক্ষণ কোর্সে অংশ নিয়েছেন। আশা করা হচ্ছে আগামীকাল আরও বেশ কয়েকজন আম্পায়ার এতে যোগ দেবেন। টিসিএ-র সচিব তাপস ঘোষ এক বিবৃতিতে এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন।

ক্রিকেট আম্পায়ারদের বেসিক কোর্সে ব্যাপক সাড়া, পরীক্ষা ২রা ডিসেম্বর
Tags:
Releated Posts
ভোপালে ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা উদ্যোগ পর্যালোচনা করলেন ধর্মেন্দ্র প্রধান
ভোপাল, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার ভোপাল সফরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করে…
বালোগুনের জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু আমেরিকার
ক্যালিফোর্নিয়া, ১৩ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ডি-র ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-২ গোলে হারাল…
মহিলা টি-২০ বিশ্বকাপ: ভারতের প্রথম একাদশে রেণুকা-ক্রান্তি-অরুন্ধতীকেই চান অঞ্জুম চোপড়া
নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ২০২৬ আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম একাদশে পেস আক্রমণের মূল ভরসা হিসেবে ক্রান্তি…
২ লক্ষ টিকিট বিক্রি, নারী ক্রিকেটের প্রেমে পড়বে বিশ্ব: টি-২০ বিশ্বকাপ ডিরেক্টর বেথ ব্যারেট-ওয়াইল্ড
নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০২৬ সালের মহিলা টি-২০ বিশ্বকাপকে ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে। ইতিমধ্যেই ২ লক্ষ টিকিট বিক্রি হয়ে…


















