News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মহিলাদের স্বশক্তিকরণে কেন্দ্রীয় সরকার বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে ঃ কেন্দ্রীয় সামাজিক ন্যায়বিচার মন্ত্রী
Image

মহিলাদের স্বশক্তিকরণে কেন্দ্রীয় সরকার বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে ঃ কেন্দ্রীয় সামাজিক ন্যায়বিচার মন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ নভেম্বর৷৷ মহিলাদের স্বশক্তিকরণে কেন্দ্রীয় সরকার বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেত’ত্বাধীন কেন্দ্রীয় সরকারের সমাজ কল্যাণ মন্ত্রক দেশের মাত’শক্তিকে সুুরক্ষিত রাখতে ও মহিলাদের কর্মক্ষেত্রে সমস্যার সমাধানে ওয়ান স্টপ সেন্টার তৈরী করছে৷ আজ খোয়াইয়ের অফিসটিলায় এক অনুষ্ঠানে ওয়ান স্টপ সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করে কেন্দ্রীয় সমাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ণ মন্ত্রী ড. বীরেন্দ্র কুমার একথা বলেন৷ উল্লেখ্য, এই ওয়ান স্টপ সেন্টার নির্মাণে ব্যয় হয়েছে ৪৮ লক্ষ টাকা৷ অনুষ্ঠানে তিনি বলেন, সমাজে মহিলাদের প্রতি যাতে কোন অন্যায় না হয় সেই দিশাতেই কেন্দ্র ও রাজ্য সরকার কাজ করছে৷ মহিলারা যাতে সম্মানের সাথে সমাজে বাঁচতে পারেন সেই জন্যই এই উদ্যোগ৷ তিনি বলেন, একজন মহিলা তার পরিবারকে সঠিক দিশায় নিয়ে যেতে সদর্থক ভূমিকা নেন৷ তাই তাদের সম্মান করতে হবে৷ সেই দিকে লক্ষ্য রেখেই কেন্দ্রীয় সরকার বিভিন্ন প্রকল্প চালু করেছে৷
 অনুষ্ঠানে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা মন্ত্রী সান্তনা চাকমা বলেন, সমাজে যেসব মহিলা শারিরীক ও মানসিকভাবে নির্যাতিত তাদের দিকে লক্ষ্য রেখেই ত্রিপুরার সব জেলাতে ওয়ান স্টপ সেন্টার তৈরী করা হচ্ছে৷ তিনি বলেন, বর্তমান সরকার মহিলাদের সুুরক্ষা ও আত্মনির্ভর করার লক্ষ্যে কাজ করছে৷ অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিধায়ক প্রশান্ত দেববর্মা৷ স্বাগত বক্তব্য রাখেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের অধিকর্তা মিতা মল৷ সভাপতিত্ব করেন খোয়াই জিলা পরিষদের সভাধিপতি জয়দেব দেববর্মা৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোয়াই পুর পরিষদের চেয়ারপার্সন দেবাশিস নাথ শর্মা, অতিরিক্ত জেলাশাসক ও সমাহর্তা সুুভাষ চন্দ্র সাহা, সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের আধিকারিক সুুজিৎ দাস প্রমুখ৷  
অনুষ্ঠান শেষে খোয়াই জেলা প্রশাসন কর্ত’ক আয়োজিত খোয়াই নতুন টাউনহলে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পে সুুবিধা প্রাপকদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন কেন্দ্রীয় সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ণ মন্ত্রী ড. বীরেন্দ্র কুমার৷ মতবিনিময় সভায় কেন্দ্রীয় মন্ত্রী বলেন, কেন্দ্রীয় ও রাজ্য সরকার মহিলাদের স্বশক্তিকরণে  বিভিন্ন প্রকল্পের সূচনা করেছে৷ এই প্রকল্পগুলি সমাজের অর্থনৈতিক উন্নয়নে সহায়ক হচ্ছে৷ আত্মনির্ভর ভারত গঠনে স্বসহায়ক দলগুলোকে সহায়তা প্রদানে বিভিন্ন প্রকল্প চালু রেখেছে কেন্দ্রীয় সরকার৷ তিনি বলেন, দিব্যাঙ্গজনদের মধ্যে আত্মনির্ভর মানসিকতা গড়ার জন্য কেন্দ্রীয় ও রাজ্য সরকার কাজ করছে৷ তিনি প্রধানমন্ত্রী আবাস যোজনা, উজ্জলা যোজনা, জলজীবন মিশন, স্বচ্ছ ভারত মিশনের মতো বিভিন্ন প্রকল্পের সুুফল সম্পর্কে মতবিনিময় সভায় আলোচনা করেন৷ তিনি বলেন, জনগণের স্বপকে বাস্তবে রূপদানের কাজ করছে কেন্দ্রীয় সরকার৷
মতবিনিময় সভায় সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা মন্ত্রী সান্তনা চাকমা বলেন, রাজ্যে মহিলাদের স্বনির্ভর করে তুলতে সরকার অগ্রাধিকার দিয়ে কাজ করছে৷ গ্রামীণ অর্থনীতির বিকাশে স্বসহায়ক দলগুলিতে মহিলাদের অন্তর্ভক্ত করে বিভিন্ন অর্থনৈতিক প্রক্রিয়ায় যুক্ত করা হচ্ছে৷ এতে রাজ্যের গ্রামীণ অংশের মহিলারা স্বনির্ভর হয়ে উঠছেন৷ মতবিনিময় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন খোয়াই জিলা পরিষদের সভাধিপতি জয়দেব দেববর্মা৷ স্বাগত বক্তব্য রাখেন খোয়াই জেলার জেলাশাসক দিলীপ কুমার চাকমা৷ উপস্থিত ছিলেন বিধায়ক পিনাকী দাস চৌধুরী, খোয়াই পুর পরিষদের চেয়ারপার্সন দেবাশিস নাথ শর্মা, সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের অধিকর্তা মিতা মল প্রমুখ৷ মতবিনিময় সভায় স্বসহায়ক দলের সদস্য ও সদস্যাগণ এবং বিভিন্ন প্রকল্পের সুুবিধা প্রাপকগণ তাদের সাফল্যের কথা তুলে দেন৷

Releated Posts

কমলাসাগর সীমান্তে দুই বাংলাদেশি যুবক আটক, বিএসএফের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ১৩ জুন: কমলাসাগর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে দুই বাংলাদেশি যুবককে আটক করা হয়েছে।…

ByByReshmi Debnath Jun 14, 2026

এমবিবি বিমানবন্দর আজ উত্তর-পূর্ব ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ বিমান যোগাযোগ কেন্দ্র: বিমানবন্দর অধিকর্তা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: গত এক দশকেরও বেশি সময়ে আগরতলার মহারাজা বীর বিক্রম (এমবিবি) বিমানবন্দর অভূতপূর্ব উন্নয়নের…

ByByReshmi Debnath Jun 14, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 14, 2026

মোহনপুরে যৌথ বাহিনীর অভিযানে ৪১ কেজি গাঁজা, পিস্তল ও কার্তুজ উদ্ধার; আটক এক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজ্যে নেশা কারবার ও অবৈধ আগ্নেয়াস্ত্রের বিস্তার নিয়ে উদ্বেগের মধ্যেই বড়সড় সাফল্য পেল নিরাপত্তা…

ByByReshmi Debnath Jun 14, 2026
Scroll to Top