News Flash

  • Home
  • প্রধান খবর
  • গুজরাটে পরিবর্তন আনার পরিবর্তে শুধুমাত্র মুখ্যমন্ত্রীই বদল করেছে বিজেপি : মল্লিকার্জুন খাড়গে
Image

গুজরাটে পরিবর্তন আনার পরিবর্তে শুধুমাত্র মুখ্যমন্ত্রীই বদল করেছে বিজেপি : মল্লিকার্জুন খাড়গে

আহমেদাবাদ, ২৮ নভেম্বর (হি.স.): বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। সোমবার গুজরাটের আহমেদাবাদে এক সাংবাদিক সম্মেলনে মল্লিকার্জুন খাড়গে বলেছেন, গুজরাটে পরিবর্তন আনার পরিবর্তে শুধুমাত্র মুখ্যমন্ত্রীই বদল করেছে বিজেপি। একইসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-সহ বিজেপির শীর্ষ নেতৃত্বের নির্বাচনী প্রচার করাকেও কটাক্ষ করেছেন মল্লিকার্জুন খাড়গে।

এদিন আহমেদাবাদে সাংবাদিক সম্মেলনে মল্লিকার্জুন খাড়গে বলেছেন, রাজ্যে (গুজরাট) পরিবর্তন আনার পরিবর্তে তাঁরা (বিজেপি) শুধুমাত্র মুখ্যমন্ত্রী বদল করেছে এবং ছয় বছরে তিনজন মুখ্যমন্ত্রী বদল হয়েছে। অর্থাৎ তাঁরা (বিজেপি সরকার) রাজ্যে কোনও কাজ করেনি। মল্লিকার্জুনের কথায়, গুজরাটে একের পর এক ওয়ার্ড ঘুরে বেড়াচ্ছেন বিজেপির জাতীয় স্তরের নেতারা। এমনকি ২৭ বছরের শাসনের পরেও প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং তাঁদের অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীরা এখানে আসছেন এবং জনগণকে বিভ্রান্ত করার পাশাপাশি উস্কানিমূলক বক্তৃতা দিচ্ছে। সম্ভবত ভয় থেকেই এমনটা করছেন তাঁরা।

Releated Posts

নেপালের ভয়াবহ বন্যায় নতুন বিতর্ক: হিমালয়ে এআই ব্যবহারের পরিবেশগত প্রভাব কতটা?

নয়াদিল্লি, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): গত মাসে নেপালে ভয়াবহ বন্যায় ব্যাপক ধ্বংসযজ্ঞের পর হিমালয় অঞ্চলে জলবায়ু পরিবর্তন, পরিবেশগত ঝুঁকি…

ByByNews Desk Sep 3, 2026

পূর্বতন তৃণমূল সরকারের আমলে বাংলা সিলেবাস পরিকল্পিতভাবে বিকৃত করা হয়েছিল: মুখ্যমন্ত্রী অধিকারী

কলকাতা, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের পূর্বতন মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস সরকার রাজনৈতিক উদ্দেশ্যে ইচ্ছাকৃতভাবে বাংলা ভাষার সিলেবাস…

ByByNews Desk Sep 3, 2026

ভারত-বেলজিয়াম সম্পর্কের পর্যালোচনা, অংশীদারিত্ব আরও গভীর করার অঙ্গীকার মোদি ও ডি ওয়েভারের

নয়াদিল্লি, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও বেলজিয়ামের দ্বিপাক্ষিক সম্পর্কের সমস্ত দিক নিয়ে বৃহস্পতিবার নয়াদিল্লির হায়দরাবাদ হাউসে বৈঠক করলেন…

ByByNews Desk Sep 3, 2026

সংঘাতের দ্রুত সমাধানে সব ধরনের প্রচেষ্টাকে সমর্থন করে ভারত-বেলজিয়াম: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): আইনের শাসন, আলোচনা ও কূটনীতিতে বিশ্বাস করে ভারত ও বেলজিয়াম। ইউক্রেন থেকে পশ্চিম এশিয়া—চলমান…

ByByNews Desk Sep 3, 2026
Scroll to Top