News Flash

  • Home
  • খেলা
  • রাখাল শীল্ড এবারও এগিয়ে চলোর বুদ্ধে নতজানু ফরোয়ার্ড রানার্স-আপ
Image

রাখাল শীল্ড এবারও এগিয়ে চলোর বুদ্ধে নতজানু ফরোয়ার্ড রানার্স-আপ

এগিয়ে চলো: ২ (‌অ্যারিস্টাইড)

ফরোয়ার্ড-‌১ (‌সানা)

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৭ নভেম্বর।। টানা ২ বছর। রাখাল শীল্ড ঘরে তুললো এগিয়ে চলো সঙ্ঘ। উমাকান্ত মিনি স্টেডিয়ামে রবিবার উত্তেজনাপূর্ণ ফাইনাল ম্যাচে এগিয়ে চলো সঙ্ঘ ২-‌১ গোল পরাজিত করলো ফরোয়ার্ড ক্লাবকে। অথচ ম্যাচের শুরু থেকেই বল দখলের লড়াইয়ে এগিয়ে ছিলো ফরোয়ার্ড। প্রায় ২২ মিনিট বল দখলের লড়াইয়ে অনেকটাই এগিয়ে ছিলো সুভাষ বসু-‌র ছেলেরা। কিন্তু ২৩ মিনিটে মোস্তাফার রক্ষণ চেড়া থ্রু পাস থেকে অ্যারিস্টাইট গোল করতেই ফরোয়ার্ড শিবির কালো মেঘে ঢেকে যায়। দ্বিতীযার্ধে ফুটবলারদের ‘‌হার না মানা’ মানসিকতায় আবার লড়াইয়ে ফিরে ফরোয়ার্ড। মাঝমাঠ থেকে গোটা দলকে অক্সিজেন তখন দিতে থাকেন স্থানীয় ফুটবলার‌ সুকান্ত জমাতিয়া। অপরদিকে মিশরের ফুটবলার মোস্তাফাকে এমনভাবে জ্যোনাল মার্কিংয়ে রাখলেন ফরোয়ার্ড ফুটবলাররা তেমনভাবে দ্বিতীয়ার্ধে নাড়াচাড়াই করতে পারেননি। এরই ফাঁকে কাউন্টার অ্যাটাকে গিয়ে পারভেজ ভঁুইয়ার বাড়ানো বল থেকে দুটি সহজ সুযোগ নষ্ট করেন অ্যারিস্টাইড। ৮৫ মিনিটে আসরের সেরা গোল করে সমতা ফেরান সানা সিং। এম ডি সাহজাহানের কর্ণার করা বল ব্কেসর বাইরে থেকে সানা‌-‌র গোলার মত পাঞ্চ এগিয়ে চলোর গোলরক্ষক বুদ্ধ দেববর্মাকে কার্যত দঁাড় করিয়ে জালে জড়িয়ে যায় (‌১-‌১)। উমাকান্ত মাঠে উপস্থিত ফুটবলপ্রেমীরা দীর্ঘদিন মনে রাখবে গোলটি। নির্ধারিত সময়ে ম্যাচের ফয়সলা না হওয়ায় শুরু হয় অতিরিক্ত সময়ের খেলা। তার দ্বিতীয়ার্ধে পারভেজের‌ থ্রু পাস থেকে অ্যারিস্টাইড নিজের এবং দলের দ্বিতীয় গোলটি করে এগিয়ে চলোকে টানা ২ বছর শিল্ড এনে দেন। দুর্দান্ত গোল রক্ষা করে বুদ্ধ দেববর্মাও বেশ নজর কেড়েছেন। রেফারি তাবা রাজু লাল কার্ড দেখান বিজীত দলের কর্ণ কলইকে। এছাড়া হলুদ কার্ড দেখান বিজয়ী দলের অ্যারিস্টাইড, স্টিফেন পল ডার্লং, বিজীত দলের সুকান্ত জমাতিয়া এবং বিনোদ জমাতিয়াকে। 

এগিয়ে চলো:‌ বুদ্ধ, পারভেজ, স্টিফেন, প্রীতম (‌কর্ণ-‌৬০), আসিফ, জয়ানন্দ, কাগালি, মোস্তাফা,অ্যারিস্টাইড, কৌতল এবং দ্বীপ (‌বীরনারায়ন-‌৯১)‌‌

ফরোয়ার্ড:‌অমিত, সাবাত, রতন কিশোর, বিনোদ, সিয়াম পুইয়া, সুকান্ত, সানা, আফিজ, ভিদাল, সাহজাহান এবং ক্ষেত্র রিমা,।

Releated Posts

প্রধানমন্ত্রীর সঙ্গে ফুটবল খেলায় ‘অভূতপূর্ব অভিজ্ঞতা’: সিকিমের তরুণ ফুটবলারদের উচ্ছ্বাস

নয়াদিল্লি, ২৯ এপ্রিল (আইএএনএস): সিকিমের ১৭ জন তরুণ ফুটবলার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-এর সঙ্গে সাক্ষাৎ ও ফুটবল খেলার অভিজ্ঞতাকে…

ByByNews Desk Apr 29, 2026

খেলাধুলায় বাড়ছে মহিলাদের অংশগ্রহণ: রাজনাথ সিং

লখনউ, ১৩ এপ্রিল (আইএএনএস): দেশে খেলাধুলায় মহিলাদের অংশগ্রহণ ক্রমশ বাড়ছে বলে জানালেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সোমবার লখনউয়ে ‘এমপি…

ByByNews Desk Apr 13, 2026

আর্জেন্টিনা সফরে যাচ্ছে ভারতীয় মহিলা হকি দল, ১৩-১৭ এপ্রিল চার ম্যাচের সিরিজ

নয়াদিল্লি, ৭ এপ্রিল (আইএএনএস): চার ম্যাচের একটি গুরুত্বপূর্ণ সিরিজ খেলতে আর্জেন্টিনা সফরে যাচ্ছে ভারতীয় সিনিয়র মহিলা হকি দল।…

ByByNews Desk Apr 7, 2026

আদিবাসী প্রতিভা বিকাশে জোর, বিশ্ব ক্রীড়াশক্তি হওয়ার লক্ষ্য: রাষ্ট্রপতির ভাবনা তুলে ধরলেন ক্রীড়ামন্ত্রী

নয়াদিল্লি, ৩ এপ্রিল(আইএএনএস): আদিবাসী ক্রীড়াবিদদের ধারাবাহিক সমর্থন ও সুযোগ-সুবিধা প্রদান করলে ভারত ভবিষ্যতে বিশ্ব ক্রীড়াক্ষেত্রে শক্তিশালী অবস্থান তৈরি…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top