News Flash

  • Home
  • প্রধান খবর
  • প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে কথা পশ্চিমবঙ্গের রাজ্যপালের
Image

প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে কথা পশ্চিমবঙ্গের রাজ্যপালের

কলকাতা, ২৬ নভেম্বর (হি. স.) : পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসাবে দায়িত্ব নেওয়ার পরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করলেন সিভি আনন্দ বোস।

২৩ নভেম্বর রাজভবনে পশ্চিমবঙ্গের রাজ্যপাল পদে শপথ নিয়েছেন তিনি। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও বৈঠক হয়েছে তাঁর। এমনকি শপথ নেওয়ার পরেই রাজভবনে ডেকে পাঠিয়ে সাক্ষাৎ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গেও।

শনিবার সকালের বিমানে কলকাতা থেকে রওনা হয়ে দিল্লি পৌঁছন তিনি। বিমানবন্দর থেকেই চলে যান প্রধানমন্ত্রীর বাসভবনে। সেখানে বেশ কিছু ক্ষণ কথা হয় দু’জনের মধ্যে। তবে বৈঠকে প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা হয়েছে, সে বিষয়ে প্রকাশ্যে কিছুই জানাননি বাংলার রাজ্যপাল।

প্রসঙ্গত, এক সময়ের দুঁদে আমলা আনন্দ বোস বাংলার দায়িত্ব নেওয়ার আগে পর্যন্ত মেঘালয় সরকারের উপদেষ্টা পদে ছিলেন। কেন্দ্রীয় সরকারের ‘সুনজর’-এ থাকা এই প্রাক্তন আমলাকে জগদীপ ধনখড়ের উত্তরসূরি করে পাঠানোর সিদ্ধান্তের ক্ষেত্রেও নির্দিষ্ট রণকৌশল রয়েছে বলেই মত জাতীয় রাজনীতির কারবারিদের একাংশের। আর দায়িত্ব বুঝে নেওয়ার পরেই তাঁর প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে যাওয়ার ঘটনাও তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন তাঁরা।

Releated Posts

নেপালের ভয়াবহ বন্যায় নতুন বিতর্ক: হিমালয়ে এআই ব্যবহারের পরিবেশগত প্রভাব কতটা?

নয়াদিল্লি, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): গত মাসে নেপালে ভয়াবহ বন্যায় ব্যাপক ধ্বংসযজ্ঞের পর হিমালয় অঞ্চলে জলবায়ু পরিবর্তন, পরিবেশগত ঝুঁকি…

ByByNews Desk Sep 3, 2026

পূর্বতন তৃণমূল সরকারের আমলে বাংলা সিলেবাস পরিকল্পিতভাবে বিকৃত করা হয়েছিল: মুখ্যমন্ত্রী অধিকারী

কলকাতা, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের পূর্বতন মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস সরকার রাজনৈতিক উদ্দেশ্যে ইচ্ছাকৃতভাবে বাংলা ভাষার সিলেবাস…

ByByNews Desk Sep 3, 2026

ভারত-বেলজিয়াম সম্পর্কের পর্যালোচনা, অংশীদারিত্ব আরও গভীর করার অঙ্গীকার মোদি ও ডি ওয়েভারের

নয়াদিল্লি, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও বেলজিয়ামের দ্বিপাক্ষিক সম্পর্কের সমস্ত দিক নিয়ে বৃহস্পতিবার নয়াদিল্লির হায়দরাবাদ হাউসে বৈঠক করলেন…

ByByNews Desk Sep 3, 2026

সংঘাতের দ্রুত সমাধানে সব ধরনের প্রচেষ্টাকে সমর্থন করে ভারত-বেলজিয়াম: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): আইনের শাসন, আলোচনা ও কূটনীতিতে বিশ্বাস করে ভারত ও বেলজিয়াম। ইউক্রেন থেকে পশ্চিম এশিয়া—চলমান…

ByByNews Desk Sep 3, 2026
Scroll to Top