News Flash

  • Home
  • মুখ্য খবর
  • সেকেরকোটে দূর্ঘটনায় দুই পথচারী সহ গুরুতর আহত তিন
Image

সেকেরকোটে দূর্ঘটনায় দুই পথচারী সহ গুরুতর আহত তিন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ নভেম্বর৷৷  সেকেরকোট  এলাকায় জাতীয় সড়কে বাইক দুর্ঘটনায় বাইক চালক সহ তিনজন গুরুতরভাবে আহত হয়েছেন৷ আহতদের আশঙ্কাজনক অবস্থায় ত্রিপুরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে৷  বিশালগড় কমলা সাগর বিধানসভার অন্তর্গত সেকেরকোট এলাকায় জাতীয় সড়কের উপর বাইক দুর্ঘটনায় আহত ৩৷ জানা যায়, শুক্রবার রাত ১০ টা নাগাদ একটি বাইক বিশালগড়ের দিক থেকে আগরতলার দিকে যাচ্ছিল ঠিক সেই  সময় কমলাসাগর বিধানসভার অন্তর্গত সেকেরকোট এলাকায় জাতীয় সড়কের উপর আসতেই রাস্তায় থাকা দুইজন পথচারীকে ধাক্কা দেয়৷ সঙ্গে সঙ্গেই মাটিতে লুটিয়ে পড়ে পুরুষ এবং মহিলা দুইজন পথচারি৷  বাইক থেকে ছিটকে পড়ে আহত হয় বাইক চালকও৷ পরবর্তী সময় দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে আহত তিনজনকে উদ্ধার করে হাপানিয়া ত্রিপুরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়৷

Releated Posts

ব্রিকস শীর্ষ সম্মেলনের জন্য পুরোপুরি প্রস্তুত ভারত: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর(আইএএনএস) : আগামী সপ্তাহান্তে নয়াদিল্লিতে দু’দিনের ব্রিকস শীর্ষ সম্মেলন আয়োজনের প্রস্তুতি প্রায় শেষ। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByBySandeep Biswas Sep 10, 2026

বিজেপি- মথারঅতিরিক্ত আসনে দেওয়া মনোনয়ন প্রত্যাহার ও যৌথ প্রচারে জোর, শান্তিকেই সর্বোচ্চ অগ্রাধিকার: রতন লাল নাথ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে বড়সড় এগিয়ে মথা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় ১১৪৮ আসনে

আগরতলা, ১০ সেপ্টেম্বর : আসন্ন ত্রিপুরা ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন ২০২৬-কে ঘিরে বড়সড় সাফল্যের দাবি করল তিপ্রা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

হুমকি-ভয় দেখিয়ে নির্বাচন থেকে সরানো যাবে না, বার্তা জিতেন্দ্র চৌধুরীর

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনে বিরোধীদের প্রার্থী দিতে বাধা দেওয়ার চেষ্টা বিজেপি ও তিপরা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top