News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সমাজের অন্তিম ব্যক্তির কাছে সরকারি প্রকল্পের সুুযোগ পৌঁছে দেওয়াই সরকারের লক্ষ্য ঃ শিক্ষামন্ত্রী

সমাজের অন্তিম ব্যক্তির কাছে সরকারি প্রকল্পের সুুযোগ পৌঁছে দেওয়াই সরকারের লক্ষ্য ঃ শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ নভেম্বর৷৷ সমাজের অন্তিম ব্যক্তির কাছে সরকারি প্রকল্পের সুুযোগ পৌঁছে দেওয়াই সরকারের লক্ষ্য৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের পিছিয়েপড়া মানুষের কল্যাণে বিভিন্ন প্রকল্প চালু করেছেন৷ এসমস্ত প্রকল্পের সুুযোগ রাজ্যের মানুষের কাছেও পৌঁছে দেওয়া হচ্ছে৷ আজ মোহনপুর ব্লকের কালাছড়া জেবি সুকল প্রাঙ্গণে মোহনপুর ব্লকভিত্তিক লাভার্থী সম্মেলনের উদ্বোধন করে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ এ কথা বলেন৷ অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী মোহনপুর মহকুমা ভিত্তিক দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল মেলারও উদ্বোধন করেন৷ অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, সরকারের লক্ষ্য সবকা সাথ, সবকা বিকাশ৷ সরকারি প্রকল্প ও পরিষেবার সুুযোগ প্রকৃত সুুবিধাভোগীদেরকেই দেওয়া হচ্ছে৷ তিনি বলেন, কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প ও পরিষেবার সুুযোগ মানুষের কাছে পৌঁছে দিতে রাজ্যে প্রতি ঘরে সুুশাসনের সূচনা হয়েছে৷ আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত রাজ্যে এই অভিযানে সুুশাসন শিবির ও বিকাশ মেলা অনুষ্ঠিত হবে৷
ব্লকভিত্তিক লাভার্থী সম্মেলনে কালাছড়া চা বাগানের ১১৪ জন শ্রমিককে ২ গণ্ডা করে জমির পাট্টা দেওয়া হয়৷ তাছাড়াও সম্মেলনে প্রধানমন্ত্রী মাক্রু বন্দনা যোজনা ও মুখ্যমন্ত্রী মাতৃ’ পুষ্টি উপহার যোজনায় সুুবিধাভোগীদের সহায়তা দেওয়া হয়৷ মুখ্যমন্ত্রী স্বনির্ভর পরিবার যোজনায় দুটি পরিবারকে হাঁস পালনে সহায়তা দেওয়া হয়৷ তাছাড়া ৮ জনকে রেশন কার্ড, ১৯ জনকে এসসি সার্টিফিকেট, ২ জন দিব্যাঙ্গজনকে ট্রাই সাইকেল ও হুইল চেয়ার, ২ জন কৃষককে ব্যাটারি চালিত স্পে মেশিন দেওয়া হয়েছে৷ ব্লকভিত্তিক লাভার্থী সম্মেলন উপলক্ষে বিভিন্ন দপ্তর থেকে প্রদর্শনী স্টল খোলা হয়৷ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহনপুর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান রাকেশ দেব, বিভিন্ন গ্রামপঞ্চায়েতের প্রধান, তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব ড. প্রদীপ কুমার চক্রবর্তী, পশ্চিম ত্রিপুরা জেলার অতিরিক্ত জেলাশাসক তড়িৎকান্তি চাকমা, মোহনপুর মহকুমার মহকুমা শাসক অনিরুদ্ধ রায়, মোহনপুর ব্লকের বিডিও নারায়ণ চন্দ্র মজমদার প্রমুখ৷ উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহনপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান রীনা দেববর্মা৷ স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত মহকুমা শাসক দেবযানী চৌধুরী৷

Releated Posts

‘দুর্ঘটনার সময় গাড়ির চালকের আসনে আমিই ছিলাম’, ওয়েস্টার্ন ক্লাবের কাছে দুর্ঘটনায় নতুন দাবি টিএসআর জওয়ানের

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর ওয়েস্টার্ন ক্লাব গোলচক্করের কাছে গত ৩১ আগস্টের পথ দুর্ঘটনাকে ঘিরে নতুন মোড়। দুর্ঘটনার সময় টিএসআরের…

ByByReshmi Debnath Sep 11, 2026

রাজ্যে ১৯টি অনুমোদনবিহীন পুনর্বাসন কেন্দ্রের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

আগরতলা, ১১ সেপ্টেম্বর:  রাজ্যে অনুমোদনবিহীনভাবে পরিচালিত বেসরকারি পুনর্বাসন কেন্দ্র ও মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের উদ্যোগ নিল…

ByByReshmi Debnath Sep 11, 2026

৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু, জিবি হাসপাতালের মর্গে শাশুড়ি-জামাতার তুমুল ঝগড়া

আগরতলা, ১১ সেপ্টেম্বর: মাত্র ৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু ঘিরে শুক্রবার জিবি হাসপাতালের মর্গে উত্তেজনা ছড়িয়ে…

ByByReshmi Debnath Sep 11, 2026

নন্দননগরে মর্মান্তিক দুর্ঘটনা, বাইকের ধাক্কায় লরির নিচে পড়ে মৃত্যু ব্যক্তির

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর নন্দননগর এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। শুক্রবার বিকেলের দিকে এই দুর্ঘটনা…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top