News Flash

  • Home
  • প্রধান খবর
  • ২৬/১১ হামলার পরিকল্পনাকারীদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে : এস জয়শঙ্কর
Image

২৬/১১ হামলার পরিকল্পনাকারীদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে : এস জয়শঙ্কর

নয়াদিল্লি, ২৬ নভেম্বর (হি.স.): ছোট্ট টুইট, আর তাতে লিখলেন ‘২৬/১১ হামলার পরিকল্পনাকারীদের অবশ্যই বিচারের আওতায় আনা উচিত”। ২৬/১১ মুম্বই হামলার বর্ষপূর্তি এ ভাবেই স্মরণ করলেন বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর। বুঝিয়ে দিলেন, ২৬/১১ সন্ত্রাসের স্মৃতি এখনও অক্ষত রয়েছে প্রতিটি ভারতবাসীর মনে। দেখতে দেখতে ১৪ বছর অতিক্রান্ত হয়ে গেল| কিন্তু, ক্ষত এখনও শুকোয়নি| ২৬/১১-র সেই স্মৃতি এখনও তাজা সকলের মনে|

২০০৮ সালের ২৬ নভেম্বরের সেই রাত কেড়ে নিয়েছিল ১৬৬ জনের প্রাণ| পাকিস্তানি জঙ্গিদের এলোপাথাড়ি গুলিতে রক্তাক্ত হয়েছিল বাণিজ্যনগরী মুম্বই| মুম্বই হামলায় শহিদদের এদিন শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। টুইটে জয়শঙ্কর লিখেছেন, সন্ত্রাস মানবতাকে ঝুঁকির মুখে ফেলে। ২৬/১১-তে গোটা বিশ্ব ভারতের পাশে থেকে নিহতদের স্মরণ করছে। যারা এই হামলার পরিকল্পনা করেছিল এবং তদারকি করেছিল তাদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে।

Releated Posts

বিশ্ব ব্যবস্থায় গ্লোবাল সাউথের আরও বেশি ভূমিকার পক্ষে সওয়াল মোদির, ব্রিকসের জন্য ১০ দফা সংস্কার রোডম্যাপের প্রস্তাব

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্ব ব্যবস্থায় গ্লোবাল সাউথের দেশগুলির আরও বেশি ভূমিকা নিশ্চিত করতে এবং ব্রিকসকে শক্তিশালী করতে…

ByByNews Desk Sep 12, 2026

ভারতের নেতৃত্বে বড় কূটনৈতিক সাফল্য, ব্রিকস দেশগুলির যৌথ বিবৃতিতে ঐকমত্য

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): সদস্য দেশগুলির মধ্যে তীব্র ভূ-রাজনৈতিক মতপার্থক্য থাকা সত্ত্বেও ‘বড় কূটনৈতিক সাফল্য’ হিসেবে ব্রিকসের যৌথ…

ByByNews Desk Sep 12, 2026

ব্রিকসের ‘পরিণত হওয়ার’ মুহূর্ত, আগামী দুই দশকের জন্য নতুন ও উচ্চাভিলাষী কর্মসূচির আহ্বান মোদির

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০ বছর পূর্ণ করে ব্রিকস এখন ‘পরিণত হওয়ার’ পর্যায়ে পৌঁছেছে বলে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 12, 2026

জয়শঙ্কর ও বেলারুশের বিদেশমন্ত্রীর বৈঠক, দ্বিপাক্ষিক সম্পর্ক ও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর শনিবার নয়াদিল্লিতে বেলারুশের বিদেশমন্ত্রী ম্যাক্সিম রিজেনকভের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top